চিত্র 'P [গণিত] কীভাবে চিত্র'Q [গণিত] এর সাথে সম্পর্কিত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-P দ্বারা গ্রিন হাউস প্রতিক্রিয়া তথা বৈশ্বিক উষ্ণায়ন এবং চিত্র-Q দ্বারা প্রাকৃতিক দুর্যোগ খরাকে নির্দেশ করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা সৃষ্টির অন্যতম কারণ হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া। গ্রিন হাউস গ্যাসগুলোর মূল উৎস হলো যানবাহন, শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে সৃষ্ট ধোঁয়া, রেফ্রিজারেটর কিংবা শীতাতপ যন্ত্রে ব্যবহৃত গ্যাস। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বেড়ে যাচ্ছে। গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ না কমালে বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাবে এবং জলবায়ুজনিত পরিবর্তন ঘটবে যা বৃষ্টিপাতের উপর প্রভাব ফেলবে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় খরা একটি গুরুত্বপূর্ণ সমস্যা, খরা সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে দীর্ঘ দিন শুষ্ক আবহাওয়া থাকা এবং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়া। জনসংখ্যা বৃদ্ধির কারণে গ্রিন হাউস গ্যাসের নিৎসরণ বৃদ্ধি পেয়েছে এবং এর প্রভাবে বায়ুমণ্ডল ধীরে ধীরে রুক্ষ ও শুষ্ক হয়ে উঠেছে। ফলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে যা খরা সৃষ্টির একটি মূল কারণ। সাম্প্রতিককালে বাংলাদেশে, বৃষ্টিপাত কমে খরা সৃষ্টি হওয়ার জন্য পূর্ব প্রশান্ত মহাসাগরের মেরু অঞ্চলে সৃষ্ট এলনিনো নামে জলবায়ু পরিবর্তন চক্রকে দায়ী করা হচ্ছে। সুতরাং উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় যে, চিত্র-P অর্থাৎ গ্রিন হাউস প্রতিক্রিয়া তথা বৈশ্বিক উষ্ণায়ন চিত্র-Q অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ খরার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
চিত্র 'P কীভাবে চিত্র'Q এর সাথে সম্পর্কিত? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর