আমাদের দৈনন্দিন জীবনে 'A [গণিত] জাতীয় পদার্থের ব্যবহার বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] জাতীয় রাসায়নিক পদার্থটি হলো এসিড শ্রেণির যৌগ। আমাদের দৈনন্দিন জীবনে এসিডসমূহের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- i. পরিষ্কারক তৈরিতে এসিড ব্যবহার করা হয়। যেমন- টয়লেট পরিষ্কারক তৈরিতে বড় একটি ভূমিকা পালন করে এসব এসিড। ii. সৌর বিদ্যুৎ তৈরির জন্য সৌর প্যানেলে বা বাসাবাড়িতে আইপিএস চালানোর জন্য গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তাতে অত্যাবশ্যকীয় উপাদান হলো সালফিউরিক এসিড [গণিত] । iii. ফসল উৎপাদনের জন্য সার হলো প্রয়োজনীয় উপাদান। আর সার তৈরিতে ব্যবহার করা হয় যথাক্রমে নাইট্রিক এসিড [গণিত] ও সালফিউরিক এসিড [গণিত] । এছাড়া অন্যান্য সার উৎপাদনেও এসব এসিডের ভূমিকা আছে। iv. ধাতব শিল্পে ধাতু গলাতে এসব এসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। v. আমাদের দেহের জৈবিক ক্রিয়াকলাপ পরিচালনার ক্ষেত্রেও এসিড কার্যকরি ভূমিকা পালন করে। যেমন, আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাকের জন্য HCl এসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। vi. শিল্পকারখানায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসিডের উপর নির্ভরশীল। [গণিত] কে শিল্পের রাজা বলা হয়। সাবান, রঞ্জক, পেট্রোলিয়াম শোধন, বিস্ফোরক প্রভৃতি শিল্পে এসিডের ব্যবহার অত্যধিক। অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, দৈনন্দিন জীবনে এসিডের গুরুত্ব অপরিসীম।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
আমাদের দৈনন্দিন জীবনে 'A জাতীয় পদার্থের ব্যবহার বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর