ডাক্তার তাদের দুজনকে দু'ধরনের মলম দিলেন কেন? যুক্তিসহ লেখ।
উত্তর: আসিফ ও তার বন্ধুকে ডাক্তার দুই ধরনের মলম দিলেন কারণ বোলতার হুলের প্রদাহ উপশমে এসিড জাতীয় মলম এবং মৌমাছির হুলের প্রদাহ উপশমে ক্ষারীয় মলম কার্যকরী। বোলতার তুলে হিস্টামিন থাকে যা একটি ক্ষারক। তাই এক্ষেত্রে জ্বালা নিবারণের জন্য এসিড কিংবা এসিড জাতীয় মলম ব্যবহার করতে হয়। যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে সেগুলো নিষ্ক্রিয় করে। ফলে জ্বালা থাকে না। অরদিকে মৌমাছির হুলে থাকে ফরমিক এসিড, অ্যাপামিন, মেলিটিন নামক এসিডিক পদার্থ। যেহেতু এক্ষেত্রে জ্বালাপোড়ার কারণ হচ্ছে এসিড তাই এসিডকে নিষ্ক্রিয় করতে পারে এমন ক্ষারীয় মলম ব্যবহার করলে মৌমাছির হুলের যন্ত্রণা থেকে উপশম পাওয়া যায়। এজন্যই ডাক্তার আসিফ ও তার বন্ধুকে দু'ধরনের মলম দিলেন।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
ডাক্তার তাদের দুজনকে দু'ধরনের মলম দিলেন কেন? যুক্তিসহ লেখ।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর