দৈনন্দিন জীবনে C পদার্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছকের C যৌগটি হলো লবণ। লবণ আমাদের প্রাত্যহিক জীবনের অতি গুরুত্বপূর্ণ উপাদান। নিচে এর গুরুত্ব বিশ্লেষণ করা হলো- আমাদের রান্নাঘর থেকে শুরু করে শিল্পকারখানা সর্বত্র বিভিন্ন কাজে লবণ ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বাড়িয়ে খাওয়ার উপযোগী করে তোলার জন্য আমরা সোডিয়াম ক্লোরাইড (NaCl) লবণ ব্যবহার করি যা টেবিল লবণ নামে পরিচিত। তরিতরকারি ছাড়াও আরও অনেক খাবার যেমন- পাউরুটি, আচার, চানাচুর ইত্যাদিতে খাবার লবণ ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বৃদ্ধির জন্য আরেকটি লবণ সোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয় যা টেস্টিং সল্ট নামে পরিচিত। আবার, আমরা কাপড় কাচার যে সাবান ব্যবহার করি তা হলো মূলত সোডিয়াম স্টিয়ারেট [গণিত] আর সেভিং ফোম বা জেল-এর থাকে পটাশিয়াম স্টিয়ারেট [গণিত] । কাপড় কাচার সোডা হিসেবে আমরা যে সোডিয়াম কার্বনেট ব্যবহার করি তাও একটি লবণ। আবার, জীবাণুনাশক হিসেবে আমরা তুঁতে বা ফিটকিরি ব্যবহার করি তা হলো কপারের লবণ। কৃষিক্ষেত্রে ব্যবহৃত চুনাপাথর, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট মূলত লবণ। শিল্পকারখানায় চামড়া শিল্পে, মাখন ও পনির তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়। তুঁতে, মারকিউরিক সালফেট, সিলভার সালফেট প্রভৃতি লবণ প্রভাবকরূপে ব্যবহার করা হয়। এছাড়া টেক্সটাইল ও রং তৈরির কারখানায়, রাবার প্রস্তুতিতে, ঔষধ কারখানায় লবণের ব্যবহার রয়েছে। ডিটারজেন্ট তৈরিতেও ফিলার হিসেবে লবণ ব্যবহার করা হয়। সুতরাং আমাদের প্রাত্যহিক জীবনে লবণের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
দৈনন্দিন জীবনে C পদার্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর