শিল্পে উদ্দীপকের নির্দেশকটির নিয়ন্ত্রণ জরুরি- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নির্দেশকটি হলো pH। বিভিন্ন শিল্পে যেমন কৃষিশিল্পে, রাসায়নিক শিল্পে pH এর মান জানা এবং নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। মাটির উর্বরতা ঠিক রাখতে pH এর মান জানা প্রয়োজন মাটির pH খুব কমে গেলে বা বেড়ে গেলে মাটিতে থাকা উপকারী অনেক অণুজীব মারা যায়, ফলে গাছপালার স্বাভাবিক জৈবিক কার্যকলাপ ব্যাহত হয়। আবার প্রসাধণী শিল্পের ক্ষেত্রেও নির্দিষ্ট pH রয়েছে। বড়দের ও শিশুদের জন্য এসব প্রসাধনী তৈরির ক্ষেত্র pH এর মান নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। বিভিন্ন শিল্প রাসায়নিক প্রক্রিয়ায় pH নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা রকম ঔষধ, কলমের কালি, বেকারি, চামড়া প্রস্তুতি ইত্যাদি অনেক ক্ষেত্রে pH এর মান নিয়ন্ত্রণের জন্য pH এর মান জানা জরুরি। এছাড়া আলোকচিত্র সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়ায়, রং তৈরি ও ব্যবহারে, ধাতব পদার্থের ইলেকট্রোপ্লেটিং এরকম নানা ক্ষেত্রে pH এর মান নিয়ন্ত্রণ করে কাজ করা সহজ হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
শিল্পে উদ্দীপকের নির্দেশকটির নিয়ন্ত্রণ জরুরি- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর