শেয়ারFacebookWhatsApp

জনাব রফিকের সংস্থার সাথে তোমার পাঠ্যবইয়ের যে সরকারব্যবস্থার মিল রয়েছে তার গুণাগুণ ব্যাখ্যা কর।

উত্তর: জনাব রফিকের সংস্থার সাথে আমার পাঠ্যবইয়ের রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার মিল রয়েছে। কেননা, উদ্দীপকের জনাব রফিক পাঁচ বছরের জন্য একটি সংস্থার প্রধান নির্বাচিত হন। তিনি তার পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন এবং তার মতো করে সংস্থাটি পরিচালিত করেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ব্যাপারে কারও মতামতও নেন না- এ দ্বারা রাষ্ট্রপতি শাসিত সরকারকেই নির্দেশ করে। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায়, যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলি হলো- রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একটি নির্ধারিত মেয়াদের জন্য নির্বাচিত হন। ফলে শাসনব্যবস্থা স্থিতিশীল থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এছাড়া এ শাসনব্যবস্থায় সরকারের তিনটি বিভাগ (শাসন, আইন ও বিচার বিভাগ) পৃথকভাবে কাজ করে, আবার অন্যদিকে, একটি অন্যটির সাথে সম্পর্ক বজায় রাখে। ফলে এতে ক্ষমতার পৃথকীকরণ ও ভারসাম্য বজায় থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় দলীয় মনোভাবের কম প্রতিফলন ঘটে এবং রাষ্ট্রপতি দলের চেয়ে জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করাকে অধিকতর গুরুত্ব দেন। সুতরাং উপরিউক্ত গুণাবলির আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব রফিকের সংস্থার সাথে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার মিল রয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

জনাব রফিকের সংস্থার সাথে তোমার পাঠ্যবইয়ের যে সরকারব্যবস্থার মিল রয়ে…

উদ্দীপক

জনাব রফিক একটি সংস্থার প্রধান। তিনি পাঁচ বছরের জন্য সংস্থার প্রধান নির্বাচিত হন। তিনি তার পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন এবং তার মনের মতো করে সংস্থাটি পরিচালিত করেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের মতামত নিতেও পারেন আবার নাও নিতে পারেন।

Mymensingh · 2025

উত্তর

যে রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়, তাকে পুঁজিবাদী রাষ্ট্র বলে।

উত্তর

যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার গঠনপ্রণালি ও কার্যপদ্ধতি অন্যান্য সরকারব্যবস্থার চেয়ে জটিল। কেননা, এ পদ্ধতিতে সরকারের অভ্যন্তরেই অন্য আরেকটি সরকারের অস্তিত্ব তথা দ্বৈত সরকারব্যবস্থা বিদ্যমান থাকে। ফলে উভয় সরকার তথা কেন্দ্র ও প্রদেশের মধ্যে সম্পর্ক নির্ধারণ, ক্ষমতা বণ্টন, আইন প্রণয়ন ও প্রয়োগ প্রভৃতি বিষয়ে জটিলতা দেখা দেয়। এসব কারণেই যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা জটিল।

উত্তর

জনাব রফিকের সংস্থার সাথে আমার পাঠ্যবইয়ের রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার মিল রয়েছে। কেননা, উদ্দীপকের জনাব রফিক পাঁচ বছরের জন্য একটি সংস্থার প্রধান নির্বাচিত হন। তিনি তার পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন এবং তার মতো করে সংস্থাটি পরিচালিত করেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ব্যাপারে কারও মতামতও নেন না- এ দ্বারা রাষ্ট্রপতি শাসিত সরকারকেই নির্দেশ করে। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায়, যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলি হলো- রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একটি নির্ধারিত মেয়াদের জন্য নির্বাচিত হন। ফলে শাসনব্যবস্থা স্থিতিশীল থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এছাড়া এ শাসনব্যবস্থায় সরকারের তিনটি বিভাগ (শাসন, আইন ও বিচার বিভাগ) পৃথকভাবে কাজ করে, আবার অন্যদিকে, একটি অন্যটির সাথে সম্পর্ক বজায় রাখে। ফলে এতে ক্ষমতার পৃথকীকরণ ও ভারসাম্য বজায় থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় দলীয় মনোভাবের কম প্রতিফলন ঘটে এবং রাষ্ট্রপতি দলের চেয়ে জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করাকে অধিকতর গুরুত্ব দেন। সুতরাং উপরিউক্ত গুণাবলির আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব রফিকের সংস্থার সাথে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার মিল রয়েছে।

উত্তর

আমি উক্ত সরকারব্যবস্থাকে অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে উত্তম সরকার বলে মনে করি না। কেননা, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতির হাতে সর্বময় কর্তৃত্ব থাকায় এবং শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী না থাকায় রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারেন। রাষ্ট্রপতি শাসনব্যবস্থায় বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের ঘাটতি দেখা দেয়। শাসন, আইন ও বিচার বিভাগের গঠন ও ক্ষমতা আলাদা হওয়ায় পরস্পরের মধ্যে সহযোগিতার অভাব ও বৈরিতা দেখা দেয়। এ ধরনের পরিস্থিতি সরকারকে নাজুক অবস্থায় ফেলতে পারে। এছাড়া রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার অন্যতম ত্রুটি হলো অনমনীয় শাসন। এ ব্যবস্থায় সহজে সংবিধান সংশোধন করা যায় না। ফলে শাসনব্যবস্থা অনমনীয় প্রকৃতির হয়। কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে তা সহজে পরিবর্তন করা যায় না। আবার রাষ্ট্রপতিকে সহজে পদচ্যুত করা যায় না। ফলে সহজে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানো যায় না। উপরিউক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় কিছু গুণাবলির পাশাপাশি বেশকিছু ত্রুটি লক্ষণীয় সেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে উত্তম সরকারব্যবস্থা বলা যায় না।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।