রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।
উত্তর: রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য হলো- ১. রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান কিন্তু সরকার অস্থায়ী এবং পরিবর্তনশীল। ২. রাষ্ট্র গঠিত দেশের সব জনগণ নিয়ে। আর সরকার গঠিত হয় আইন, শাসন ও বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে। ৩. জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌম- এ চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়। এক্ষেত্রে সরকার রাষ্ট্রের একটি অংশ মাত্র। ৪. রাষ্ট্র সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর সরকার সার্বভৌম ক্ষমতার বাস্তবায়নকারী মাত্র।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।
উত্তর