মি. 'X [গণিত] -এর দলের কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. 'X [গণিত] -এর দলটি হলো একটি রাজনৈতিক দল। একটি রাজনৈতিক দলের নানা রকম বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। উদ্দীপকের মি. 'X [গণিত] -এর দল বিগত সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে। অর্থাৎ তার দলটি হলো একটি রাজনৈতিক দল যার নানা রকম বৈশিষ্ট্য রয়েছে। রাজনৈতিক দল হলো এক ধরনের সংঘবদ্ধ জনসমষ্টি, যারা নির্দিষ্ট আদর্শ ও নীতির ভিত্তিতে সংগঠিত হয় এবং নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতা অর্জনের মাধ্যমে সরকার গঠনকে প্রধান লক্ষ্য হিসেবে নেয়। প্রতিটি রাজনৈতিক দলের একটি সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি থাকে; কেউ ধর্মভিত্তিক, কেউবা ধর্মনিরপেক্ষ কিংবা সমাজতান্ত্রিক হতে পারে। এদের রয়েছে প্রাতিষ্ঠানিক কাঠামো, যার শাখা কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত। নেতৃত্ব সাধারণত কেন্দ্রীয় পর্যায়ে কেন্দ্রীভূত থাকে। দলীয়ভাবে নির্বাচন পরিচালনা, প্রার্থী মনোনয়ন, প্রচার ও ভোেট সংগ্রহ তাদের অন্যতম প্রধান কার্যক্রম। এইসব বৈশিষ্ট্যই রাজনৈতিক দলকে একটি সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
মি. 'X -এর দলের কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর