শেয়ারFacebookWhatsApp

ছক 'ক' তে কোন ধরনের সরকারব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: ছক 'ক'-তে এককেন্দ্রিক সরকারব্যবস্থার কথা বলা হয়েছে। যে রাষ্ট্রে সংবিধানের মাধ্যমে সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়, তাকে এককেন্দ্রিক রাষ্ট্র বলে। কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা অর্পিত থাকে বিধায় কেন্দ্র থেকে দেশ পরিচালিত হয়। শাসনতান্ত্রিক সুবিধার জন্য দেশকে বিভিন্ন প্রশাসনিক ইউনিটে বিভক্ত করে কিছু ক্ষমতা অর্পণ করা হলেও তা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানেই চর্চা করা হয়। এককেন্দ্রিক সরকারে কেবল কেন্দ্রীয় সরকার থাকে বলে এতে যুক্তরাষ্ট্রীয় সরকারের মতো প্রশাসনিক কাজে অতিরিক্ত ব্যয় হয় না। একইভাবে, কেবল একটি কর্তৃপক্ষ থাকায় বিশেষ কোনো পক্ষ বা অঞ্চলের জন্য পৃথকভাবে স্বার্থ বিবেচনার প্রয়োজন পড়ে না। ফলে দ্রুত সময়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয়। উদ্দীপকে ছক 'ক'-তে উল্লিখিত সরকারব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকে, যেকোনো বিষয়ে সহজে সিদ্ধান্ত নেয়া যায় এবং আয়তনে ছোট হয়। স্পষ্টত, উল্লিখিত এসব বৈশিষ্ট্য এককেন্দ্রিক সরকারের অন্যতম প্রধান কিছু বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। আর তাই বলা যায়, 'ক'-এর রাষ্ট্রের সরকার এককেন্দ্রিক।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

ছক 'ক' তে কোন ধরনের সরকারব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Jessore · 2024

উত্তর

যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণসহ সর্বোচ্চ ও সার্বিক কল্যাণের প্রচেষ্টা চালায় তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে।

উত্তর

গণতান্ত্রিক ব্যবস্থায় শাসকগণ জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। তাই গণতন্ত্রকে দায়িত্বশীল শাসনব্যবস্থা বলা হয়। শাসকগণ পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার জন্য জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে। ফলে দেশে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে। ফলে জনগণের আস্থা লাভের জন্য সরকার সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করে। এজন্য গণতন্ত্রকে দায়িত্বশীল শাসনব্যবস্থা বলা হয়।

উত্তর

ছক 'ক'-তে এককেন্দ্রিক সরকারব্যবস্থার কথা বলা হয়েছে। যে রাষ্ট্রে সংবিধানের মাধ্যমে সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়, তাকে এককেন্দ্রিক রাষ্ট্র বলে। কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা অর্পিত থাকে বিধায় কেন্দ্র থেকে দেশ পরিচালিত হয়। শাসনতান্ত্রিক সুবিধার জন্য দেশকে বিভিন্ন প্রশাসনিক ইউনিটে বিভক্ত করে কিছু ক্ষমতা অর্পণ করা হলেও তা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানেই চর্চা করা হয়। এককেন্দ্রিক সরকারে কেবল কেন্দ্রীয় সরকার থাকে বলে এতে যুক্তরাষ্ট্রীয় সরকারের মতো প্রশাসনিক কাজে অতিরিক্ত ব্যয় হয় না। একইভাবে, কেবল একটি কর্তৃপক্ষ থাকায় বিশেষ কোনো পক্ষ বা অঞ্চলের জন্য পৃথকভাবে স্বার্থ বিবেচনার প্রয়োজন পড়ে না। ফলে দ্রুত সময়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয়। উদ্দীপকে ছক 'ক'-তে উল্লিখিত সরকারব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকে, যেকোনো বিষয়ে সহজে সিদ্ধান্ত নেয়া যায় এবং আয়তনে ছোট হয়। স্পষ্টত, উল্লিখিত এসব বৈশিষ্ট্য এককেন্দ্রিক সরকারের অন্যতম প্রধান কিছু বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। আর তাই বলা যায়, 'ক'-এর রাষ্ট্রের সরকার এককেন্দ্রিক।

উত্তর

ছক 'খ' "বৃহৎ রাষ্ট্রের উপযোগী শাসনব্যবস্থা"- উক্তিটি যথার্থ। যুক্তরাষ্ট্রীয় সরকার বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী কারণ এই সরকারব্যবস্থা-ক্ষমতা বণ্টন নীতির ওপর প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্র বলতে সেই ধরনের সরকারকে বোঝায়, যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রদেশগুলো স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করতে পারে। এতে দ্বৈত সরকারব্যবস্থা থাকে। এই ব্যবস্থা বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী হওয়ার আরও কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো- এতে জাতীয় ঐক্য ও আঞ্চলিক স্বাতন্ত্র্যের সমন্বয় ঘটায়, কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায়, আঞ্চলিক সমস্যা সমাধানের উপযোগী, রাজনৈতিক চেতনা বৃদ্ধি ও স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটানোসহ কেন্দ্রের স্বেচ্ছাচারিতা কমায়। উপরিউক্ত আলোচনার মাধ্যমে এটিই প্রতীয়মান হয় যে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।