উদ্দীপকে বাতিঘর ও সূর্যমুখী সংগঠন দুটি পরিচালনার ক্ষেত্রে কোনটি উত্তম বলে তুমি মনে কর? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: 'বাতিঘর' ও 'সূর্যমুখী' সংগঠন দুটির পরিচালনার ক্ষেত্রে আমি 'বাতিঘর' সংগঠনটিকে উত্তম বলে মনে করি। কারণ 'বাতিঘর' হলো গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত একটি সংগঠন। কারণ উদ্দীপকে উল্লেখ রয়েছে, মি. 'X [গণিত] 'বাতিঘর' নামে একটি সংঘ পরিচালনা করতে গিয়ে তিনি কর্মচারীদের মতামত নিয়ে থাকেন এবং সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন যা গণতন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। অপরদিকে, 'সূর্যমুখী' হলো একনায়কতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত সংগঠন। একনায়কতান্ত্রিক পদ্ধতিতে সংগঠন পরিচালিত হলে সদস্যদের মত প্রকাশের কোনো সুযোগ থাকে না। এতে করে সদস্যদের মৌলিক অধিকার খর্ব হয়। সংগঠনের প্রধানকে কারোর নিকট জবাবদিহি করতে হয় না। তার কথাই আইন বলে গণ্য হয়। এতে সদস্যদের স্বাধীন চিন্তা ও মুক্ত বুদ্ধির চর্চার সুযোগ নেই। উদ্দীপকের 'বাতিঘর' সংগঠনটি এরূপ পদ্ধতিতে পরিচালিত, যা 'সূর্যমুখী' সংগঠন পরিচালনা পদ্ধতির সম্পূর্ণ বিপরীত। এ কারণে আমি সংগঠন পরিচালনায় 'বাতিঘর' নামক সংগঠনটিকে উত্তম বলে মনে করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে বাতিঘর ও সূর্যমুখী সংগঠন দুটি পরিচালনার ক্ষেত্রে কোনটি উত্…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর