শেয়ারFacebookWhatsApp

রায়হান সাহেবের দাবিটি ঐতিহাসিক যে প্রস্তাবকে মনে করিয়ে দেয় তা ব্যাখা কর।

উত্তর: রায়হান সাহেবের দাবিটি ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে মনে করিয়ে দেয়। ১৯৪০ সালের ২৩শে মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ-সম্বলিত একটি প্রস্তাব পেশ করেন। জিন্নাহর সভাপতিত্বে সভায় প্রস্তাবটি গৃহীত হয়। এই প্রস্তাবই ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' বা 'পাকিস্তান প্রস্তাব' নামে পরিচিত। উদ্দীপকের রায়হান সাহেব 'সুন্দরপুর' গ্রামের একজন বলিষ্ট ত্যাগি প্রবীণ রাজনৈতিক নেতা। তিনি এলাকার নিপীড়িত ও অসহায় বঞ্চিত মানুষদের পাশে সবসময় দাঁড়িয়ে তাদের দুঃখকষ্ট নিবারণের আশায় স্বার্থ-সম্বলিত একটি ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন। প্রথমে গ্রহণ না করলেও পরবর্তীতে তা গৃহীত ও কার্যকরের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছে। এর প্রেক্ষিতে পূর্ব ও পশ্চিমের দুটি অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার জন্য প্রথম বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটে। এরূপ বর্ণনায় ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সাদৃশ্য পাওয়া যায়। শেরেবাংলা এ কে ফজলুল হক ১৯৪০ সালের মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে লাহোর প্রস্তাব পেশ করেন। যার ভিত্তিতে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র জন্মলাভ করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

রায়হান সাহেবের দাবিটি ঐতিহাসিক যে প্রস্তাবকে মনে করিয়ে দেয় তা ব্যাখ…

উদ্দীপক

রায়হান সাহেব 'সুন্দরপুর' গ্রামের একজন বলিষ্ঠ ত্যাগী প্রবীণ রাজনৈতিক নেতা। তিনি এলাকার শোষণ, নিপীড়িত ও অসহায় বঞ্চিত মানুষদের পাশে সবসময় দাঁড়িয়ে তাদের দুঃখকষ্ট নিবারণের আশায় স্বার্থ সংবলিত একটি ঐতিহাসিক প্রস্তাব পেশ করে। প্রথমে গ্রহণ না করলেও পরবর্তীতে তা গৃহীত ও কার্যকরের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছে। এর প্রেক্ষিতে পূর্ব ও পশ্চিমের দুটি অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার জন্য প্রথম বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটে।

Dhaka · 2024

উত্তর

১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকার হলো মুজিবনগর সরকার।

উত্তর

গেরিলা যুদ্ধ হলো যুদ্ধের একটি বিশেষ কৌশল যার মাধ্যমে শত্রুদের অপর অতর্কিত হামলা চালিয়ে তাদের ঘায়েল করা হয়। গেরিলা যুদ্ধ এমন এক ধরনের যুদ্ধ পদ্ধতি যেখানে ভূমি এবং ভৌগোলিক সুবিধা ব্যবহার করে প্রতিপক্ষের ওপরে প্রাধান্য বিস্তার করা হয়। গেরিলাযুদ্ধ অনেক সময়েই দুর্গম বনাঞ্চল এলাকায় হয়ে থাকে। গেরিলারা যুদ্ধ করার জন্য এবং সামরিক বাহিনীকে মোকাবিলা করার জন্য অনেক রকম সামরিক কৌশল যেমন, অতর্কিত হামলা, অন্তর্ঘাত, ইট ইত্যাদি ব্যবহার করে থাকে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এ পদ্ধতিতেই শত্রুসেনাদের ঘায়েল করে।

উত্তর

রায়হান সাহেবের দাবিটি ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে মনে করিয়ে দেয়। ১৯৪০ সালের ২৩শে মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ-সম্বলিত একটি প্রস্তাব পেশ করেন। জিন্নাহর সভাপতিত্বে সভায় প্রস্তাবটি গৃহীত হয়। এই প্রস্তাবই ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' বা 'পাকিস্তান প্রস্তাব' নামে পরিচিত। উদ্দীপকের রায়হান সাহেব 'সুন্দরপুর' গ্রামের একজন বলিষ্ট ত্যাগি প্রবীণ রাজনৈতিক নেতা। তিনি এলাকার নিপীড়িত ও অসহায় বঞ্চিত মানুষদের পাশে সবসময় দাঁড়িয়ে তাদের দুঃখকষ্ট নিবারণের আশায় স্বার্থ-সম্বলিত একটি ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন। প্রথমে গ্রহণ না করলেও পরবর্তীতে তা গৃহীত ও কার্যকরের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছে। এর প্রেক্ষিতে পূর্ব ও পশ্চিমের দুটি অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার জন্য প্রথম বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটে। এরূপ বর্ণনায় ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সাদৃশ্য পাওয়া যায়। শেরেবাংলা এ কে ফজলুল হক ১৯৪০ সালের মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে লাহোর প্রস্তাব পেশ করেন। যার ভিত্তিতে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র জন্মলাভ করে।

উত্তর

উদ্দীপকের প্রথম বৈষম্যমূলক আচরণটি দ্বারা ভাষার প্রতি পাকিস্তানি প্রশাসনের বৈষম্যকে তুলে ধরে যা পরবর্তীতে পূর্ব পাকিস্তানে প্রথম আন্দোলন ভাষা আন্দোলনের সৃষ্টি করে। ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। পাকিস্তানের শতকরা ৫৬ জনের মাতৃভাষা ছিল বাংলা। উর্দু কোনো অঞ্চলেরই মাতৃভাষা ছিল না। সাধারণত অধিকাংশ নাগরিকের মাতৃভাষাই যে কোনো স্বাধীন দেশের রাষ্ট্রভাষা হিসেবে পরিগণিত হয়। অথচ সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। বাংলাদেশে (পূর্ব পাকিস্তানে) এ অন্যায়ের বিরুদ্ধে ১৯৪৮ সালে যে আন্দোলন আরম্ভহয় তা ভাষা আন্দোলন নামে খ্যাত। উদ্দীপকের শেষ লাইনে যে বৈষম্যমূলক আচরণের কথা বলা হয়েছে তাহলো এদেশের মানুষের মাতৃভাষা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্র ভাষা করার বৈষম্যমূলক আচরণ। এই আচরণের সূচনা হয় ১৯৪৭সালে পাকিস্তান সৃষ্টির পর পরই। এরপর ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষার দাবিতে বিভিন্ন সময় এ আন্দোলন হয়েছে। কিন্তু ১৯৫২ সালে এ আন্দোলন তীব্র আকার ধারণ করে। ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিশ্ববিদ্যালয় ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, "উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।" তখন ছাত্রসমাজ বিক্ষোভে ফেটে পড়ে। তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। তাদের থামাতে ঢাকায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয়। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে শহিদ হন সালাম, বরকত, শফিক, রফিক ও জব্বারসহ আরও অনেক বীর সন্তান। ফলে ভাষা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। বাধ্য হয়ে পাকিস্তানি সরকার বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মেনে নেয়। ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দান করে। আলোচনা শেষে তাই বলা যায়, পাকিস্তান সৃষ্টির পরপরই পাকিস্তান প্রশাসন যে বৈষমমূলক নীতি গ্রহণ করে বাংলা অঞ্চলের মাতৃভাষাকে ধুলিসাৎ করার ষড়যন্ত্র করে তার প্রেক্ষিতেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।