শেয়ারFacebookWhatsApp

'B [গণিত] রাষ্ট্রের সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক- বিশ্লেষণ কর।

উত্তর: 'B [গণিত] রাষ্ট্রের সরকারব্যবস্থা হলো গণতান্ত্রিক। গণতান্ত্রিক সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক। মন্তব্যটি যথার্থ। গণতন্ত্র মানে হলো জনগণের শাসন। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের . শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ থাকে। এ কারণে কোনো সরকার জনকল্যাণ চিন্তা ব্যতিরেকে যেকোনো কাজ করা থেকে বিরত থাকে। উদ্দীপকের 'B [গণিত] রাষ্ট্রে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে জনগণের জবাবদিহি, সরকার গঠন ও রাষ্ট্রের সকল বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এরূপ বর্ণনা গণতান্ত্রিক রাষ্ট্রেরই প্রতিচ্ছবি। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও বাকস্বাধীনতা রক্ষা করা হয়। এতে সরকারের সমালোচনা করার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। আবার, গণতন্ত্রে শাসকগণ জনগণের জনপ্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। - তারা পরবর্তী নির্বাচনেও জয়লাভের আশায় জনস্বার্থমূলক কাজ করার - চেষ্টা করে। ফলে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। একইভাবে, গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে বলে সরকার জনকল্যাণের দিকে লক্ষ্য রেখে সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে। তাই আধুনিক বিশ্বে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের চেয়ে উত্তম বা সমকক্ষ অন্য কোনো ব্যবস্থা নেই। সুতরাং আলোচনা থেকে এটি স্পষ্ট হয়, গণতান্ত্রিক সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

'B রাষ্ট্রের সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক- বিশ্লেষণ কর।

উদ্দীপক

'A′A^{\prime} রাষ্ট্রে একটি মাত্র রাজনৈতিক দল। যেখানে স্বাধীনভাবে মতামত প্রকাশ ও গণমাধ্যমসহ সবকিছু নেতার নিয়ন্ত্রণে থাকে এবং রাষ্ট্র প্রধানই সর্বময় ক্ষমতার অধিকারী। অন্যদিকে, 'B′B^{\prime} রাষ্ট্রে যেখানে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে জনগণের জবাবদিহি সরকার গঠন ও রাষ্ট্রের সকল বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

Dhaka · 2024

উত্তর

যে রাষ্ট্রব্যবস্থায় রাজা বা রানি উত্তরাধিকারসূত্রে ক্ষমতাপ্রাপ্ত হন এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী তাকে নিরঙ্কুশ রাজতন্ত্র বলে।

উত্তর

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায়, যেখানে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না। এখানে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বণ্টনের ব্যবস্থা পরিচালিত হয়। সমাজতন্ত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। এ ধরনের রাষ্ট্রে একটি মাত্র দল থাকে। গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে এবং এ ব্যবস্থায় বিরোধী মত প্রচারের সুযোগ থাকে না। যেমন- চীন এবং কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র।

উত্তর

'A′A^{\prime} দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণির হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী। আর তিনি একনায়ক বা ডিক্টেটর। উদ্দীপকের 'A′A^{\prime} রাষ্ট্রে একটি মাত্র রাজনৈতিক দল আছে। যেখানে স্বাধীনভাবে মতামত প্রকাশ ও গণমাধ্যমসহ সবকিছু নেতার নিয়ন্ত্রণে থাকে এবং এর প্রধানই সর্বময় ক্ষমতার অধিকারী। এরূপ বর্ণনায় একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থারই প্রতিচ্ছবি। কেননা একটি একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো একজন নেতা বা একনায়কের ইচ্ছাতেই দেশের শাসনব্যবস্থা পরিচালিত হবে। সেখানে রাজনৈতিক দল নেতার স্বেচ্ছাধীন। গণমাধ্যম ও জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা বলে কিছু থাকে না। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'A′A^{\prime} রাষ্ট্রে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান।

উত্তর

'B′B^{\prime} রাষ্ট্রের সরকারব্যবস্থা হলো গণতান্ত্রিক। গণতান্ত্রিক সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক। মন্তব্যটি যথার্থ। গণতন্ত্র মানে হলো জনগণের শাসন। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের . শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ থাকে। এ কারণে কোনো সরকার জনকল্যাণ চিন্তা ব্যতিরেকে যেকোনো কাজ করা থেকে বিরত থাকে। উদ্দীপকের 'B′B^{\prime} রাষ্ট্রে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে জনগণের জবাবদিহি, সরকার গঠন ও রাষ্ট্রের সকল বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এরূপ বর্ণনা গণতান্ত্রিক রাষ্ট্রেরই প্রতিচ্ছবি। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও বাকস্বাধীনতা রক্ষা করা হয়। এতে সরকারের সমালোচনা করার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। আবার, গণতন্ত্রে শাসকগণ জনগণের জনপ্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। - তারা পরবর্তী নির্বাচনেও জয়লাভের আশায় জনস্বার্থমূলক কাজ করার - চেষ্টা করে। ফলে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। একইভাবে, গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে বলে সরকার জনকল্যাণের দিকে লক্ষ্য রেখে সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে। তাই আধুনিক বিশ্বে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের চেয়ে উত্তম বা সমকক্ষ অন্য কোনো ব্যবস্থা নেই। সুতরাং আলোচনা থেকে এটি স্পষ্ট হয়, গণতান্ত্রিক সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'B রাষ্ট্রের সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক- বিশ্লেষণ কর। | Prosthuti