উদ্দীপকের প্রথম বৈষম্যমূলক আচরণটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম বৈষম্যমূলক আচরণটি দ্বারা ভাষার প্রতি পাকিস্তানি প্রশাসনের বৈষম্যকে তুলে ধরে যা পরবর্তীতে পূর্ব পাকিস্তানে প্রথম আন্দোলন ভাষা আন্দোলনের সৃষ্টি করে। ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। পাকিস্তানের শতকরা ৫৬ জনের মাতৃভাষা ছিল বাংলা। উর্দু কোনো অঞ্চলেরই মাতৃভাষা ছিল না। সাধারণত অধিকাংশ নাগরিকের মাতৃভাষাই যে কোনো স্বাধীন দেশের রাষ্ট্রভাষা হিসেবে পরিগণিত হয়। অথচ সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। বাংলাদেশে (পূর্ব পাকিস্তানে) এ অন্যায়ের বিরুদ্ধে ১৯৪৮ সালে যে আন্দোলন আরম্ভহয় তা ভাষা আন্দোলন নামে খ্যাত। উদ্দীপকের শেষ লাইনে যে বৈষম্যমূলক আচরণের কথা বলা হয়েছে তাহলো এদেশের মানুষের মাতৃভাষা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্র ভাষা করার বৈষম্যমূলক আচরণ। এই আচরণের সূচনা হয় ১৯৪৭সালে পাকিস্তান সৃষ্টির পর পরই। এরপর ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষার দাবিতে বিভিন্ন সময় এ আন্দোলন হয়েছে। কিন্তু ১৯৫২ সালে এ আন্দোলন তীব্র আকার ধারণ করে। ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিশ্ববিদ্যালয় ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, "উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।" তখন ছাত্রসমাজ বিক্ষোভে ফেটে পড়ে। তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। তাদের থামাতে ঢাকায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয়। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে শহিদ হন সালাম, বরকত, শফিক, রফিক ও জব্বারসহ আরও অনেক বীর সন্তান। ফলে ভাষা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। বাধ্য হয়ে পাকিস্তানি সরকার বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মেনে নেয়। ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দান করে। আলোচনা শেষে তাই বলা যায়, পাকিস্তান সৃষ্টির পরপরই পাকিস্তান প্রশাসন যে বৈষমমূলক নীতি গ্রহণ করে বাংলা অঞ্চলের মাতৃভাষাকে ধুলিসাৎ করার ষড়যন্ত্র করে তার প্রেক্ষিতেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বৈষম্যমূলক আচরণটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর