শেয়ারFacebookWhatsApp

'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: 'ক' রাষ্ট্রে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা চালু আছে। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণির হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী। আর তিনি একনায়ক বা ডিক্টেটর। উদ্দীপকের 'ক' রাষ্ট্রে একটি মাত্র রাজনৈতিক দল আছে। তার দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। সেখানে স্বাধীনভাবে মতামত প্রকাশ ও গণমাধ্যমসহ সবকিছু নেতার নিয়ন্ত্রণে থাকে এবং এর প্রধানই সর্বময় ক্ষমতার অধিকারী। এরূপ বর্ণনায় একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থারই প্রতিচ্ছবি। কেননা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো একজন নেতা বা একনায়কের ইচ্ছাতেই দেশের শাসনব্যবস্থা পরিচালিত হবে। সেখানে রাজনৈতিক দল নেতার স্বেচ্ছাধীন। গণমাধ্যম ও জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা বলে কিছু থাকে না। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ক' রাষ্ট্রে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা চালু আছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক' রাষ্ট্রের সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়। সে রাষ্ট্রে একটি মাত্র রাজনৈতিক দল বিদ্যমান এবং সরকারপ্রধানের আদেশই আইন। অপরদিকে, 'খ' রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করে।

Chittagong · 2024

উত্তর

যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে, তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে।

উত্তর

গণতন্ত্রের সাফল্যের জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন তা হলো গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া। তাদেরকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে হবে। ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা ও সহনশীলতা বজায় রাখতে হবে। ব্যক্তিস্বাতন্ত্র্যকে শ্রদ্ধা করতে হবে। আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ। এজন্য সবাইকে আইন মানতে হবে। এক্ষেত্রে এসব গণতান্ত্রিক আচরণ শেখা ও তা প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে সফল করার জন্য প্রতিটি নাগরিককে আন্তরিক ও যত্নবান হতে হবে।

উত্তর

'ক' রাষ্ট্রে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা চালু আছে। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণির হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী। আর তিনি একনায়ক বা ডিক্টেটর। উদ্দীপকের 'ক' রাষ্ট্রে একটি মাত্র রাজনৈতিক দল আছে। তার দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। সেখানে স্বাধীনভাবে মতামত প্রকাশ ও গণমাধ্যমসহ সবকিছু নেতার নিয়ন্ত্রণে থাকে এবং এর প্রধানই সর্বময় ক্ষমতার অধিকারী। এরূপ বর্ণনায় একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থারই প্রতিচ্ছবি। কেননা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো একজন নেতা বা একনায়কের ইচ্ছাতেই দেশের শাসনব্যবস্থা পরিচালিত হবে। সেখানে রাজনৈতিক দল নেতার স্বেচ্ছাধীন। গণমাধ্যম ও জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা বলে কিছু থাকে না। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ক' রাষ্ট্রে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা চালু আছে।

উত্তর

"খ রাষ্ট্রে নাগরিক সুবিধা অনেক বেশি।"- উক্তিটি যথার্থ এবং আমি এর সাথে একমত। খ রাষ্ট্রের সরকারব্যবস্থা হলো গণতান্ত্রিক। আর গণতন্ত্র মানেই হলো জনগণের শাসন। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও বাকস্বাধীনতা রক্ষা করা হয়। এতে সরকারের সমালোচনা করার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। আবার, গণতন্ত্রে শাসকগণ জনগণের জনপ্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। তারা পরবর্তী নির্বাচনেও জয়লাভের আশায় জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে। ফলে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রে সবাই সমান। এতে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে সবাই সমান সুযোগ বা অধিকার ভোগ করে। অপরদিকে, জনাব সাকিবের একনায়কতান্ত্রিক রাষ্ট্রে সুযোগ-সুবিধা পাওয়া যায় না। সুতরাং এটি স্পষ্ট হয়, খ রাষ্ট্রে গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান থাকায় অন্যান্য সরকারব্যবস্থার চেয়ে তার রাষ্ট্রে নাগরিক সুবিধা অনেক বেশি, যা জনগণের কল্যাণে সহায়ক। পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, "খ রাষ্ট্রে নাগরিক সুবিধা অনেক বেশি।"
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।