'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার আলোকে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। আইন ও শাসন বিভাগ সরকারের গুরুত্বপূর্ণ দুটি বিভাগ। এ দুটি বিভাগের মধ্যে সম্পর্ক বা জবাবদিহিতার নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ পরিলক্ষিত হয়। যথা: সংসদীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের শাসনক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। জনগনের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত এবং রাষ্ট্রপতির পছন্দের ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠিত। এরূপ বর্ণনায় রাষ্ট্রপতিশাসিত সরকারের প্রকৃতি প্রকাশ পায়। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি তার পছন্দের ব্যক্তিদের দিয়ে মন্ত্রিসভা গঠন করেন। রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনিই প্রকৃত শাসক ও সরকারপ্রধান। তিনি কোনো কাজে মন্ত্রিদের পরামর্শ ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার আলোকে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি …
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর