শেয়ারFacebookWhatsApp

'ক' রাষ্ট্রটি জনগণের দ্বারা জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা- উক্তিটির যুক্তিকতা বিশ্লেষণ কর।

উত্তর: 'ক' রাষ্ট্রটি জনগণের দ্বারা জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। এ মন্তব্যটি যৌক্তিক। কারণ 'ক' রাষ্ট্রে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান। গণতন্ত্র বর্তমান যুগে প্রচলিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে সর্বোকৃষ্ট ও সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা। এটি এমন একটি শাসনব্যবস্থা যেখানে শাসনকার্যে জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। এটি জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসনব্যবস্থা। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ ও সরকারের সমালোচনা করতে পারে। এ থেকে সহজেই বোঝা যায়, 'ক' রাষ্ট্রে গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। আর গণতান্ত্রিক সরকার হলো জনগণের সরকার। এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতপ্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল থাকে। সকলের স্বার্থরক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। এ শাসনব্যবস্থায় ব্যক্তিস্বাধীনতার বিকাশ ঘটে এবং নাগরিক অধিকার রক্ষিত হয়। আলোচনা শেষে বলা যায়, গণতন্ত্রের সর্বক্ষেত্রে জনগণের অধিকার সংরক্ষিত, জনগণ সবকিছুর নিয়ন্ত্রক। আর সরকারও সর্বদা জনগণের কল্যাণের কথা চিন্তা করে কার্যক্রম গ্রহণ করে থাকে। একারণেই আব্রাহাম লিংকন বলেছিলেন, 'গণতন্ত্র হলো জনগণের, জনগণের জন্য এবং জনগণের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা'।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

'ক' রাষ্ট্রটি জনগণের দ্বারা জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব…

উদ্দীপক

'ক' ও 'খ রাষ্ট্র দুইটি পাশাপাশি হলেও রাষ্ট্র ব্যবস্থা ভিন্ন। 'ক' রাষ্ট্রে শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ ও সরকারের সমালোচনা করতে পারে। অন্যদিকে 'খ' রাষ্ট্রে শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন শাসকের হাতে ন্যস্ত থাকে। এই রাষ্ট্রে শাসন একটি মাত্র রাজনৈতিক দল থাকায় এই দলের নেতাই সরকার প্রধান হয়।

Dhaka · 2023

উত্তর

অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র চার প্রকার।

উত্তর

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তিমালিকানা স্বীকার করে না। পৃথিবীর অনেক দেশ আজও সমাজতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হয়। এ ব্যবস্থায় রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম এবং বণ্টন ব্যবস্থা রাষ্ট্রকর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। উৎপাদনের সকল উপকরণ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয় সমাজতান্ত্রিক রাষ্ট্রে। সমাজতন্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। উৎপাদনের ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা না থাকায় উৎপাদন হ্রাস পায়। এতে নাগরিক অধিকার হরণ করা হয়। মেধা বিকাশের সকল পথকে রুদ্ধ করে দেয়া হয়।

উত্তর

'খ' রাষ্ট্রটির শাসনব্যবস্থার ধরন একনায়কতান্ত্রিক। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণির হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী। তাকে বলা হয় একনায়ক বা ডিকটেটর। একনায়কতান্ত্রিক শাসককে সহায়তা করার জন্য মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ থাকে। কিন্তু তারা শাসকের আদেশ ও নির্দেশ মেনে চলে। উদ্দীপকের 'খ' রাষ্ট্রে শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যাস্ত না থেকে একজন শাসকের হাতে ন্যস্ত থাকে। এই রাষ্ট্রে একটি মাত্র রাজনৈতিক দল থাকায় এই দলের নেতাই সরকার প্রধান হয়। এরূপ বর্ণনায় স্পষ্টত একনায়কতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য ফুটে ওঠে। কেননা, এ ব্যবস্থায় শাসকের কারও কাছে জবাবদিহিতা থাকে না। এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। এই দলের নেতাই সরকারপ্রধান। তার ইচ্ছা অনুযায়ী দল পরিচালিত হয় এবং তার অন্ধ অনুসারীদের নিয়ে দল গঠিত হয়। এ সরকারব্যবস্থায় আইন ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। একনায়কের ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন ও বিচারকাজ সম্পন্ন করা হয়। 'এক জাতি, এক দেশ, এক নেতা' একনায়কতন্ত্রের আদর্শ। এতে মনে করা হয়, সবকিছু রাষ্ট্রের জন্য, এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়।

উত্তর

'ক' রাষ্ট্রটি জনগণের দ্বারা জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। এ মন্তব্যটি যৌক্তিক। কারণ 'ক' রাষ্ট্রে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান। গণতন্ত্র বর্তমান যুগে প্রচলিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে সর্বোকৃষ্ট ও সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা। এটি এমন একটি শাসনব্যবস্থা যেখানে শাসনকার্যে জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। এটি জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসনব্যবস্থা। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ ও সরকারের সমালোচনা করতে পারে। এ থেকে সহজেই বোঝা যায়, 'ক' রাষ্ট্রে গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। আর গণতান্ত্রিক সরকার হলো জনগণের সরকার। এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতপ্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল থাকে। সকলের স্বার্থরক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। এ শাসনব্যবস্থায় ব্যক্তিস্বাধীনতার বিকাশ ঘটে এবং নাগরিক অধিকার রক্ষিত হয়। আলোচনা শেষে বলা যায়, গণতন্ত্রের সর্বক্ষেত্রে জনগণের অধিকার সংরক্ষিত, জনগণ সবকিছুর নিয়ন্ত্রক। আর সরকারও সর্বদা জনগণের কল্যাণের কথা চিন্তা করে কার্যক্রম গ্রহণ করে থাকে। একারণেই আব্রাহাম লিংকন বলেছিলেন, 'গণতন্ত্র হলো জনগণের, জনগণের জন্য এবং জনগণের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা'।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।