শেয়ারFacebookWhatsApp

প্রাপ্তির ভ্রমণকৃত দেশটির সরকার ব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর: প্রাপ্তির ভ্রমণকৃত দেশটির সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক। যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে। তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য, প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে। উদ্দীপকের প্রাপ্তি উচ্চ শিক্ষার জন্য জাপানে গিয়ে লক্ষ করল, সেখানে কেন্দ্র থেকে শাসনব্যবস্থা পরিচালিত হয়। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে এককেন্দ্রিক সরকারের চিত্র পাওয়া যায়। কেননা, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কোনো আঞ্চলিক সরকারের অস্তিত্ব থাকে না। কিংবা প্রদেশ বা অঞ্চল থাকলেও তাদের কোনো স্বায়ত্তশাসন নেই। কেন্দ্রের সিদ্ধান্তেই সারাদেশ পরিচালিত হয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

প্রাপ্তির ভ্রমণকৃত দেশটির সরকার ব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।

উদ্দীপক

প্রাপ্তি উচ্চশিক্ষার জন্য জাপানে গিয়ে লক্ষ করলো, সেখানে কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। অপরদিকে তার মামা রফিক সাহেব যে দেশে বসবাস করেন সেখানে কেন্দ্রের পাশাপাশি আঞ্চলিক সরকার ব্যবস্থাও বিদ্যামন। এ ব্যবস্থায় কেন্দ্রের স্বেচ্ছাচারিতা থাকে না এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে।

Comilla · 2023

উত্তর

যে রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় তাকে পুঁজিবাদী রাষ্ট্র বলে।

উত্তর

আইনের শাসন বলতে বোঝায় শাসনব্যবস্থায় আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সকলের সাম্য বিদ্যমান থাকাকে। গণতান্ত্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো আইনের শাসন। আইনের চোখে সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জাতি-ধর্ম-বর্ণ-ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে আইনের অনুশাসন মেনে চলতে হয়। এ সরকারব্যবস্থায় সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নিকট তাদের কাজের জন্য জবাবদিহি করে বা দায়ী থাকে। একারণে আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম লক্ষ্য থাকে। অর্থাৎ আইনের শাসনের মাধ্যমে গণতন্ত্র অর্থবহ হয়ে ওঠে। তাই আইনের শাসনকে গণতন্ত্রের প্রাণ বলা হয়।

উত্তর

প্রাপ্তির ভ্রমণকৃত দেশটির সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক। যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে। তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য, প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে। উদ্দীপকের প্রাপ্তি উচ্চ শিক্ষার জন্য জাপানে গিয়ে লক্ষ করল, সেখানে কেন্দ্র থেকে শাসনব্যবস্থা পরিচালিত হয়। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে এককেন্দ্রিক সরকারের চিত্র পাওয়া যায়। কেননা, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কোনো আঞ্চলিক সরকারের অস্তিত্ব থাকে না। কিংবা প্রদেশ বা অঞ্চল থাকলেও তাদের কোনো স্বায়ত্তশাসন নেই। কেন্দ্রের সিদ্ধান্তেই সারাদেশ পরিচালিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দুটি সরকার ব্যবস্থার মধ্যে রফিক সাহেবের দেশটির সরকার ব্যবস্থা বৃহৎ রাষ্ট্রের জন্য অধিক উপযোগী। কেননা রফিক সাহেবের বসবাসরত দেশটিতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে যে দুই ধরনের রাষ্ট্র রয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে। এ ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের শাসনকার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়। যুক্তরাষ্ট্রে পাশাপাশি অবস্থিত কতকগুলো ক্ষুদ্র অঞ্চল বা প্রদেশ একত্রিত হয়ে একটি বড় রাষ্ট্র গঠন করে বলে রাষ্ট্রটি শক্তিশালী হয়। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের হাতে এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে থাকে। এরূপ রাষ্ট্রব্যবস্থা বৃহদায়তন রাষ্ট্রের ক্ষেত্রে খুবই উপযোগী। উদ্দীপকের রফিক সাহেবের বসবাসকৃত রাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে, রাষ্ট্রটিতে কেন্দ্রের পাশাপাশি আঞ্চলিক সরকারও বিদ্যমান। এ থেকে সহজেই বোঝা যায় এখানে যুক্তরাষ্ট্রের কথা বলা হয়েছে। কেননা যুক্তরাষ্ট্র সাধারণত বৃহৎ আকার হয়। যে কারণে কেন্দ্র থেকে পুরো দেশ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে এ সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। ফলে কেন্দ্রের কাজের চাপ কমে যায় এবং কেন্দ্রের উপর অর্পিত দায়িত্ব পালন সহজ হয়। আর এটি ক্ষমতা বণ্টন নীতির উপর ভিত্তি করেই করা হয়। ফলে জাতীয় ঐক্য বজায় থাকে। আলোচনা থেকে তাই বলা যায়, বৃহদায়তন রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শ্রেয়।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।