শেয়ারFacebookWhatsApp

'ক' ও 'খ' রাষ্ট্র দুইটির সরকার ব্যবস্থার মধ্যে কোনটি উত্তম বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

উত্তর: 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার এবং 'খ' রাষ্ট্রে সংসদীয় সরকার বিদ্যমান। আইন ও শাসন বিভাগ সরকারের দুটি গুরুত্বপূর্ণ বিভাগ। এ দুটি বিভাগের মধ্যে সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ রয়েছে। যথা- সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। উদ্দীপকের 'ক' ও 'খ' সরকারব্যবস্থার মধ্যে আমি 'ক' তথা রাষ্ট্রপতি শাসিত সরকারকে উত্তম মনে করি। কারণ, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যুদ্ধ, জরুরি, অবস্থা বা অন্য কোনো সংকটকালে আইন বিভাগের সাথে পরামর্শ না করেই রাষ্ট্রপতি দ্রুত, কার্যকর ও জোরালো সিদ্ধান্ত নিতে পারে। পক্ষান্তরে, সংসদীয় সরকার ব্যবস্থায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। অনুন্নত দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষাকৃত স্থায়ী ও কার্যকর শাসন ব্যবস্থা কায়েম করতে পারে। যা সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার পারে না। রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিবর্গ আইনসভার সদস্যদের প্রভাব থেকে চাপ মুক্ত থাকতে পারে। কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত সরকারে মন্ত্রিবর্গ আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত বিধায় প্রত্যেক বিভাগ (আইন, শাসন ও বিচার) পৃথকভাবে কাজ করে কিন্তু সংসদীয় সরকারে এটি উপেক্ষিত থাকে। আইন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাব মুক্ত হবার ফলে যুদ্ধ, আন্তর্জাতিক সংকট ও জরুরি অবস্থায় রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা - করতে পারে যা মন্ত্রিপরিষদ শাসিত সরকার পারে না। রাষ্ট্রপতি শাসিত সরকারে দলীয় মনোভাব কম প্রদর্শিত হয়। এক্ষেত্রে রাষ্ট্রপতি দলের চেয়ে জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করাকে অধিকতর গুরুত্ব দেয়। তাই রাষ্ট্রপতি দক্ষ ও যোগ্য ব্যক্তিদের মন্ত্রিপদে নিয়োগ করতে পারে। - কিন্তু সংসদীয় সরকারে অতি দলীয় মনোভাব বিদ্যমান। তাই দলের - সদস্যদের সন্তুষ্ট করার জন্য মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে তাদের মেধা, যোগ্যতা যাচাই করা হয় না। ফলে জাতীয় স্বার্থ ব্যাহত হয়। উপরিউক্ত মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে - তুলনামূলক আলোচনা থেকে আমি মনে করি উদ্দীপকের 'খ' বা মন্ত্রিপরিষদ সরকার অপেক্ষা 'ক' সরকার বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা উত্তম।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

'ক' ও 'খ' রাষ্ট্র দুইটির সরকার ব্যবস্থার মধ্যে কোনটি উত্তম বলে তুমি…

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Dhaka · 2023

উত্তর

একনায়কতন্ত্রের মূল আদর্শ হলো এক জাতি, এক দেশ, এক নেতা।

উত্তর

গণতন্ত্রই জনগণের ক্ষমতার প্রধান উৎস- উক্তিটি যৌক্তিক। গণতন্ত্র হলো জনগণের শাসন। অর্থাৎ জনগণ একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্রে তার ক্ষমতা তথা অধিকার ভোগ করতে পারে। অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থায় জনগণ তার মতামত সঠিকভাবে প্রকাশ করতে সক্ষম হয় না। এমন কি অনেক সময় জনমতকে কলুষিত করা হয়। শুধু গণতন্ত্রই জনগণকে স্বাধীনভাবে তার মত প্রকাশের সুযোগ করে দেয়। তাই বলা যায়, গণতন্ত্রই জনগণের ক্ষমতার প্রধান উৎস।

উত্তর

'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। আইন ও শাসন বিভাগ সরকারের গুরুত্বপূর্ণ দুটি বিভাগ। এ দুটি বিভাগের মধ্যে সম্পর্ক বা জবাবদিহিতার নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ পরিলক্ষিত হয়। যথা: সংসদীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের শাসনক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। জনগনের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত এবং রাষ্ট্রপতির পছন্দের ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠিত। এরূপ বর্ণনায় রাষ্ট্রপতিশাসিত সরকারের প্রকৃতি প্রকাশ পায়। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি তার পছন্দের ব্যক্তিদের দিয়ে মন্ত্রিসভা গঠন করেন। রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনিই প্রকৃত শাসক ও সরকারপ্রধান। তিনি কোনো কাজে মন্ত্রিদের পরামর্শ ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন।

উত্তর

'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার এবং 'খ' রাষ্ট্রে সংসদীয় সরকার বিদ্যমান। আইন ও শাসন বিভাগ সরকারের দুটি গুরুত্বপূর্ণ বিভাগ। এ দুটি বিভাগের মধ্যে সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ রয়েছে। যথা- সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। উদ্দীপকের 'ক' ও 'খ' সরকারব্যবস্থার মধ্যে আমি 'ক' তথা রাষ্ট্রপতি শাসিত সরকারকে উত্তম মনে করি। কারণ, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যুদ্ধ, জরুরি, অবস্থা বা অন্য কোনো সংকটকালে আইন বিভাগের সাথে পরামর্শ না করেই রাষ্ট্রপতি দ্রুত, কার্যকর ও জোরালো সিদ্ধান্ত নিতে পারে। পক্ষান্তরে, সংসদীয় সরকার ব্যবস্থায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। অনুন্নত দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষাকৃত স্থায়ী ও কার্যকর শাসন ব্যবস্থা কায়েম করতে পারে। যা সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার পারে না। রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিবর্গ আইনসভার সদস্যদের প্রভাব থেকে চাপ মুক্ত থাকতে পারে। কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত সরকারে মন্ত্রিবর্গ আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত বিধায় প্রত্যেক বিভাগ (আইন, শাসন ও বিচার) পৃথকভাবে কাজ করে কিন্তু সংসদীয় সরকারে এটি উপেক্ষিত থাকে। আইন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাব মুক্ত হবার ফলে যুদ্ধ, আন্তর্জাতিক সংকট ও জরুরি অবস্থায় রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা - করতে পারে যা মন্ত্রিপরিষদ শাসিত সরকার পারে না। রাষ্ট্রপতি শাসিত সরকারে দলীয় মনোভাব কম প্রদর্শিত হয়। এক্ষেত্রে রাষ্ট্রপতি দলের চেয়ে জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করাকে অধিকতর গুরুত্ব দেয়। তাই রাষ্ট্রপতি দক্ষ ও যোগ্য ব্যক্তিদের মন্ত্রিপদে নিয়োগ করতে পারে। - কিন্তু সংসদীয় সরকারে অতি দলীয় মনোভাব বিদ্যমান। তাই দলের - সদস্যদের সন্তুষ্ট করার জন্য মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে তাদের মেধা, যোগ্যতা যাচাই করা হয় না। ফলে জাতীয় স্বার্থ ব্যাহত হয়। উপরিউক্ত মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে - তুলনামূলক আলোচনা থেকে আমি মনে করি উদ্দীপকের 'খ' বা মন্ত্রিপরিষদ সরকার অপেক্ষা 'ক' সরকার বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা উত্তম।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।