শেয়ারFacebookWhatsApp

অর্থনীতির ভিত্তিতে শাজাহানের রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র? ব্যাখ্যা কর।

উত্তর: অর্থনীতির ভিত্তিতে শাজাহানের রাষ্ট্রটি একটি পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায়, যেখানে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। এ সরকারব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ (ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা) ব্যক্তিগত মালিকানায় থাকে। এর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী। উদ্দীপকের 'A [গণিত] রাষ্ট্রের নাগরিক শাজাহান একটি কারখানা প্রতিষ্ঠা করেন। যেখানে তিনি বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করেন। কারখানার লাভের টাকা দিয়ে তিনি আরও একটি কারখানা প্রতিষ্ঠা করেন। কারখানার সমস্ত উন্নয়নমূলক কাজ তিনি নিজে পরিচালনা করেন। এরূপ বর্ণনায় পুঁজিবাদী রাষ্ট্রের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা একমাত্র পুঁজিবাদী রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। ফলে উদ্দীপকের শাজাহানের মতো যেকোনো নাগরিক ব্যক্তিগত সম্পদের মালিক হতে পারে। সুতরাং বলা যায় শাজাহানের রাষ্ট্রটি একটি পুঁজিবাদী রাষ্ট্র।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

অর্থনীতির ভিত্তিতে শাজাহানের রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'A′A^{\prime} রাষ্ট্রের নাগরিক শাজাহান একটি কারখানা প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করেন। কারখানার লাভের টাকা দিয়ে তিনি আরও একটি কারখানা প্রতিষ্ঠা করেন। কারখানার সমস্ত উন্নয়নমূলক কাজ তিনি নিজে পরিচালনা করে থাকেন। 'B′B^{\prime} রাষ্ট্রের নাগরিক তানসেন গাড়ি উৎপাদন কারখানায় কাজ করেন। কারখানাটির সকল উন্নয়ন কার্য রাষ্ট্রপক্ষ নিয়ন্ত্রণ করে থাকে।

Mymensingh · 2024

উত্তর

যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক রাষ্ট্র ও প্রদেশ মিলিত হয় এবং সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয় তাকে যুক্তরাষ্ট্র বলে।

উত্তর

যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। এ কল্যাণমূলক রাষ্ট্র জনকল্যাণের জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলো হলো নাগরিকের পাঁচটি মৌলিক চাহিদা (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) পূরণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, বেকারভাতা প্রদান, বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে। এছাড়াও কল্যাণমূলক রাষ্ট্র জনকল্যাণের জন্য নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।

উত্তর

অর্থনীতির ভিত্তিতে শাজাহানের রাষ্ট্রটি একটি পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায়, যেখানে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। এ সরকারব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ (ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা) ব্যক্তিগত মালিকানায় থাকে। এর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী। উদ্দীপকের 'A′A^{\prime} রাষ্ট্রের নাগরিক শাজাহান একটি কারখানা প্রতিষ্ঠা করেন। যেখানে তিনি বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করেন। কারখানার লাভের টাকা দিয়ে তিনি আরও একটি কারখানা প্রতিষ্ঠা করেন। কারখানার সমস্ত উন্নয়নমূলক কাজ তিনি নিজে পরিচালনা করেন। এরূপ বর্ণনায় পুঁজিবাদী রাষ্ট্রের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা একমাত্র পুঁজিবাদী রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। ফলে উদ্দীপকের শাজাহানের মতো যেকোনো নাগরিক ব্যক্তিগত সম্পদের মালিক হতে পারে। সুতরাং বলা যায় শাজাহানের রাষ্ট্রটি একটি পুঁজিবাদী রাষ্ট্র।

উত্তর

শাজাহান ও তানসেনের রাষ্ট্রব্যবস্থা যথাক্রমে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মধ্যে আমার পছন্দের রাষ্ট্রব্যবস্থা হলো পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা। সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ থাকা বা না থাকার ভিত্তিতে রাষ্ট্রের দুটি ধরন রয়েছে। একটি হলো পুঁজিবাদী রাষ্ট্র এবং অন্যটি হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। এ দুটির রাষ্ট্রব্যবস্থার মধ্যে পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। পুঁজিবাদী সরকারব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিকানায় থাকে। এর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আবার প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। অন্যদিকে, সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তিগত সম্পত্তির পরিবর্তে রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে সকল সম্পদ। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করি না। কারণ, সমাজতন্ত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। ব্যক্তিগত উদ্যোগের অনুপস্থিতি, প্রতিযোগিতার নির্বাচন এবং উৎপাদন ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার জন্য উৎপাদন হ্রাস পায়। ফলে জনগণের মাঝে দেখা দেয় ব্যাপক দরিদ্রতা। এসব কারণে পৃথিবীর অনেক দেশ এ ব্যবস্থাকে পরিহার করে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। সুতরাং উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণের প্রেক্ষিতে আমি ব্যক্তিগতভাবে পুঁজিবাদী সরকারব্যবস্থাকে পছন্দ করি।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।