শেয়ারFacebookWhatsApp

অশোক ও আতিকের দেশের সরকারব্যবস্থার, পার্থক্য নিরূপণ কর।

উত্তর: অশোকের রাষ্ট্রে একনায়কতান্ত্রিক ও আতিকের দেশে গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুই সরকারব্যবস্থার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রের দুটি রূপ দেখা যায়। একটি একনায়কতান্ত্রিক ও অন্যটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা। যে সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান সর্বময় ক্ষমতার অধিকারী তাকে একনায়কতান্ত্রিক সরকার বলে। আর যে শাসনব্যবস্থায় জনগণ সরকারের কাজকে নিয়ন্ত্রণ করে তাকে গণতান্ত্রিক সরকার বলে। একনায়কতান্ত্রিক সরকার হলো এমন এক শাসন পদ্ধতি যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একটি ছোট গোষ্ঠীর হাতে থাকে। এ ধরনের সরকারে, জনগণের মতামত বা অধিকার প্রায়ই উপেক্ষিত হয় এবং সরকারি নীতি নির্ধারণে তাদের কোনো ভূমিকা থাকে না। মিডিয়া ও তথ্য প্রচারের ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকে এবং সাধারণত বিরোধী দলের অস্তিত্ব থাকে না অথবা তারা খুবই দুর্বল থাকে। এ ধরনের সরকারের অধীনে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা প্রায়ই সীমিত হয়ে পড়ে। অন্যদিকে, গণতান্ত্রিক সরকার হলো এমন এক শাসন পদ্ধতি যেখানে ক্ষমতা জনগণের মাঝে বিভক্ত হয় এবং জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচন করে। এ ধরনের সরকারে, জনগণের মতামত ও অধিকার সম্মানিত হয় এবং সরকারি নীতি নির্ধারণে তাদের অংশগ্রহণ থাকে। মিডিয়া স্বাধীন থাকে এবং তথ্য প্রচারে বাধা থাকে না। বহুদলীয় প্রতিনিধিত্ব এবং মুক্ত নির্বাচন গণতান্ত্রিক সরকারের মূল বৈশিষ্ট্য। এ ধরনের সরকারের অধীনে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে। পরিশেষে বলা যায়, এ পার্থক্যগুলো সরকারের ধরন ও জনগণের জীবনের ওপর গভীর প্রভাব ফেলে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

অশোক ও আতিকের দেশের সরকারব্যবস্থার, পার্থক্য নিরূপণ কর।

উদ্দীপক

অশোক ও আতিক ভিন্ন ভিন্ন দেশে বসবাসকারী ফেসবুক বন্ধু। ফেসবুকে তারা তাদের দেশের সরকারব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে অশোক বলল, আমাদের দেশের সরকারপ্রধান তার কাজের জন্য কারো নিকট দায়ী থাকে না এবং জরুরি সময়ে আইন বিভাগের সাথে পরামর্শ ছাড়া নিজেই দ্রুত সিদ্ধান্ত নেন। অন্যদিকে, আতিক বলল, আমাদের দেশের সরকারপ্রধান জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে এবং জনগণ স্বাধীনভাবে তাদের মতপ্রকাশ করতে পারে।

Dinajpur · 2024

উত্তর

যে রাষ্ট্রব্যবস্থায় সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয় তাকে যুক্তরাষ্ট্র বলে।

উত্তর

আইনের শাসনের মাধ্যমে জনগণের অধিকার স্বীকৃত পায় বলে গণতন্ত্রে আইনের শাসন অতি প্রয়োজনীয়। আইনের শাসন বলতে বোঝায়, আইনের চোখে সকলে সমান কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে একটি রাষ্ট্রে সকল জনগণের অধিকার সুরক্ষিত হয়। তাই বলা হয় আইনের শাসন গণতন্ত্রের প্রাণ। কারণ আইনের চোখে সবাই সমান। সকলের সমান অধিকার ও সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা হলে গণতন্ত্র সফলতা লাভ করে।

উত্তর

অশোক যে, দেশে বসবাস করে সে দেশে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণির হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় 'ক্ষমতার অধিকারী। তিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হন। রাষ্ট্রের সকল সিদ্ধান্ত তিনি একার ইচ্ছামতো গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি কারও পরামর্শ গ্রহণ করতে পারেন অথবা নাও পারেন। রাষ্ট্রীয় ব্যাপারে তিনি সর্বেসর্বা। উদ্দীপকের অশোকের দেশের সরকারপ্রধান তার কাজের জন্য কারও নিকট দায়ী থাকে না এবং জরুরি সময়ে আইন বিভাগের সাথে পরামর্শ ছাড়া নিজেই দ্রুত সিদ্ধান্ত নেন। এরূপ বর্ণনায় সহজেই অনুমান করা যায়, অশোকের দেশে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান।

উত্তর

অশোকের রাষ্ট্রে একনায়কতান্ত্রিক ও আতিকের দেশে গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুই সরকারব্যবস্থার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রের দুটি রূপ দেখা যায়। একটি একনায়কতান্ত্রিক ও অন্যটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা। যে সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান সর্বময় ক্ষমতার অধিকারী তাকে একনায়কতান্ত্রিক সরকার বলে। আর যে শাসনব্যবস্থায় জনগণ সরকারের কাজকে নিয়ন্ত্রণ করে তাকে গণতান্ত্রিক সরকার বলে। একনায়কতান্ত্রিক সরকার হলো এমন এক শাসন পদ্ধতি যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একটি ছোট গোষ্ঠীর হাতে থাকে। এ ধরনের সরকারে, জনগণের মতামত বা অধিকার প্রায়ই উপেক্ষিত হয় এবং সরকারি নীতি নির্ধারণে তাদের কোনো ভূমিকা থাকে না। মিডিয়া ও তথ্য প্রচারের ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকে এবং সাধারণত বিরোধী দলের অস্তিত্ব থাকে না অথবা তারা খুবই দুর্বল থাকে। এ ধরনের সরকারের অধীনে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা প্রায়ই সীমিত হয়ে পড়ে। অন্যদিকে, গণতান্ত্রিক সরকার হলো এমন এক শাসন পদ্ধতি যেখানে ক্ষমতা জনগণের মাঝে বিভক্ত হয় এবং জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচন করে। এ ধরনের সরকারে, জনগণের মতামত ও অধিকার সম্মানিত হয় এবং সরকারি নীতি নির্ধারণে তাদের অংশগ্রহণ থাকে। মিডিয়া স্বাধীন থাকে এবং তথ্য প্রচারে বাধা থাকে না। বহুদলীয় প্রতিনিধিত্ব এবং মুক্ত নির্বাচন গণতান্ত্রিক সরকারের মূল বৈশিষ্ট্য। এ ধরনের সরকারের অধীনে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে। পরিশেষে বলা যায়, এ পার্থক্যগুলো সরকারের ধরন ও জনগণের জীবনের ওপর গভীর প্রভাব ফেলে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।