'খ' রাষ্ট্রটির শাসন ব্যবস্থার ধরন ব্যাখ্যা কর।
উত্তর: 'খ' রাষ্ট্রটির শাসনব্যবস্থার ধরন একনায়কতান্ত্রিক। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণির হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী। তাকে বলা হয় একনায়ক বা ডিকটেটর। একনায়কতান্ত্রিক শাসককে সহায়তা করার জন্য মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ থাকে। কিন্তু তারা শাসকের আদেশ ও নির্দেশ মেনে চলে। উদ্দীপকের 'খ' রাষ্ট্রে শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যাস্ত না থেকে একজন শাসকের হাতে ন্যস্ত থাকে। এই রাষ্ট্রে একটি মাত্র রাজনৈতিক দল থাকায় এই দলের নেতাই সরকার প্রধান হয়। এরূপ বর্ণনায় স্পষ্টত একনায়কতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য ফুটে ওঠে। কেননা, এ ব্যবস্থায় শাসকের কারও কাছে জবাবদিহিতা থাকে না। এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। এই দলের নেতাই সরকারপ্রধান। তার ইচ্ছা অনুযায়ী দল পরিচালিত হয় এবং তার অন্ধ অনুসারীদের নিয়ে দল গঠিত হয়। এ সরকারব্যবস্থায় আইন ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। একনায়কের ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন ও বিচারকাজ সম্পন্ন করা হয়। 'এক জাতি, এক দেশ, এক নেতা' একনায়কতন্ত্রের আদর্শ। এতে মনে করা হয়, সবকিছু রাষ্ট্রের জন্য, এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
'খ' রাষ্ট্রটির শাসন ব্যবস্থার ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর