ছকের '?' চিহ্নিত স্থানটি কোন ধরনের সরকারকে নির্দেশ করে? উক্ত সরকারের গুণাবলিসমূহ আলোচনা কর।
উত্তর: ছকের'?' চিহ্নিত স্থানটি যুক্তরাষ্ট্রীয় সরকারকে নির্দেশ করছে। যুক্তরাষ্ট্রীয় সরকারের নানারকম গুণ রয়েছে। ক্ষমতাবন্টন নীতির ভিত্তিতে সরকারব্যবস্থার দুটি ধরন লক্ষ করা যায়। একটি এককেন্দ্রিক ও অপরটি যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে সেই ধরনের সরকারকে বোঝায়, যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে। এ ধরনের সরকার ক্ষমতা বণ্টনের নীতির ওপর প্রতিষ্ঠিত। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে। উদ্দীপকের ছক চিত্রে ক্ষমতাবণ্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিন্যাস নির্দেশ করা হয়েছে। এর একদিকে এককেন্দ্রিক সরকারকে নির্দেশ করা আছে। সুতরাং প্রশ্নচিহ্নিত স্থানে যুক্তরাষ্ট্রীয় সরকার হবে। যুক্তরাষ্ট্রীয় সরকার আঞ্চলিক স্বাতন্ত্র্য ও ভিন্নতা বজায় রেখে জাতীয় ঐক্য গড়ে তোলে। এতে আঞ্চলিক বৈশিষ্ট্য ও ভিন্নতাকে স্বীকৃতি দিয়ে সেগুলোকে লালন করা হয়। ফলে এ ব্যবস্থায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে উঠে। এ সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। ফলে কেন্দ্রের কাজের চাপ কমে যায় এবং কেন্দ্রের উপর অর্পিত দায়িত্ব পালন সহজ হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আঞ্চলিক সরকার সহজেই অঞ্চলের সমস্যাগুলো বুঝতে এবং তা চিহ্নিত করে সমাধান করতে পারে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণ রাজনৈতিকভাবে অধিকতর সচেতন হয়ে উঠে। এ ধরনের ব্যবস্থা স্থানীয় নেতৃত্ব বিকাশে খুবই সহায়ক। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ফলে কেন্দ্র নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পারে না। ফলে কেন্দ্রের স্বেচ্ছাচারী হওয়ার আশঙ্কা থাকে না।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
ছকের '?' চিহ্নিত স্থানটি কোন ধরনের সরকারকে নির্দেশ করে? উক্ত সরকারে…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর