দৃশ্য-১-এ অর্থনৈতিক দিক থেকে কোন রাষ্ট্রব্যবস্থার চিত্র দেখা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১-এ অর্থনৈতিক দিক থেকে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার চিত্র দেখা যায়। সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ব্যক্তিমালিকানার পরিবর্তে রাষ্ট্রমালিকানা স্বীকৃত। এতে উৎপাদনের সকল উপকরণ ও সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। রাষ্ট্রের কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে অর্থনৈতিক পরিকল্পনা ও উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় এবং অর্জিত সম্পদ জনগণের মধ্যে সমানভাবে বণ্টন করার চেষ্টা করা হয়। উদ্দীপকের 'P [গণিত] দেশে দেখা যায় সেখানে কোনো শ্রেণি বৈষম্য নেই এবং সকল সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে। নাগরিকরা নিজ উদ্যোগে কিছু করতে পারে না এবং রাষ্ট্রই সকল উৎপাদন পরিকল্পনা ও বাস্তবায়ন করে। যা স্পষ্টত একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। এখানে পুঁজিবাদ নির্মূল করে শ্রমিকদের অধিকার ও সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিফলন ঘটেছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
দৃশ্য-১-এ অর্থনৈতিক দিক থেকে কোন রাষ্ট্রব্যবস্থার চিত্র দেখা যায়? ব…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর