"উক্ত রাষ্ট্রব্যবস্থা সফল করার জন্য নাগরিকের গণতান্ত্রিক আচরণ করতে হবে।"- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত রাষ্ট্রব্যবস্থা তথা গণতন্ত্র। সফল করার জন্য নাগরিকের গণতান্ত্রিক আচরণ করতে হবে।- উক্তিটি যথার্থ। গণতন্ত্র বর্তমান যুগে প্রচলিত শাসনব্যবস্থার মধ্যে সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা। কিন্তু এর চর্চা ও বাস্তবায়নের পথে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতা উত্তরণে সবচেয়ে যেটি প্রয়োজন সেটি হলো গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া। তাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাবাপন্ন হতে হবে। গণতন্ত্রকে সফল করার জন্য নাগরিককে পরমতসহিষ্ণু হতে হবে। সবাইকে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। অন্যের মতকে শ্রদ্ধা করার মানসিকতা তৈরি করতে হবে। তাকে নিজের বা নিজ দলীয় মতামত জোর করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। তাকে দলীয় ও ব্যক্তিগত স্বার্থপরতা পরিহার করতে হবে। কেবল বিরোধিতা করার জন্য বিরোধিতা করলে চলবে না। দেশের মঙ্গলকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। তাকে নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। তাকে বিভিন্ন সম্প্রদায় ও দলের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতা বজায় রাখতে হবে। তাছাড়া তাকে সুনাগরিকের গুণাবলিও অর্জন করতে হবে। তাকে হতে হবে বুদ্ধিমান, আত্মসংযমী ও বিবেকবান। একটি রাষ্ট্রের প্রতিটি নাগরিক যদি এরূপ গণতান্ত্রিক মনোভাবাপন্ন হয় তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র সফল হয়ে উঠবে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
"উক্ত রাষ্ট্রব্যবস্থা সফল করার জন্য নাগরিকের গণতান্ত্রিক আচরণ করতে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর