শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে গণতন্ত্রের কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বিবিসি সংলাপ দ্বারা গণতান্ত্রিক সরকারব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে গণতন্ত্রের ব্যক্তিস্বাধীনতা গুণটি ফুটে উঠেছে। ব্যক্তিস্বাধীনতা হলো ব্যক্তিগত অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, যা সরকার সাধারণত নির্ধারিত প্রক্রিয়া ব্যতীত আইন বা বিচারিক প্রক্রিয়া প্রয়োগ করে খর্ব করতে পারে না। ব্যক্তিস্বাধীনতার ব্যাপ্তি রাষ্ট্রভেদে ভিন্ন হতে পারে। তবে সাধারণত যেসব বিষয় ব্যক্তিস্বাধীনতার পর্যায়ে পড়ে, তন্মধ্যে মত প্রকাশের স্বাধীনতা একটি যা উদ্দীপকে প্রকাশ পেয়েছে। উদ্দীপকে নাগরিকরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানিয়েছেন এবং সরকারের নানাবিধ বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা করেছেন। রাষ্ট্রে গণতন্ত্রের ব্যক্তিস্বাধীনতা গুণটি বিদ্যমান থাকায় নাগরিকরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পেরেছেন। তাই বলা যায়, উদ্দীপকে বিবিসি সংলাপ দ্বারা গণতন্ত্রকে ইঙ্গিত করা হয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকে গণতন্ত্রের কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

বিবিসি'র সংলাপ অনুষ্ঠানে দেশের বিদ্যমান সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইত্যাদি বিষয়ে নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ সরকারের নানাবিধ বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা করেন।

উত্তর

যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দ্বৈতশাসন বিদ্যমান।

উত্তর

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলসমূহকে বিশেষ এলাকা হিসেবে গণ্য করা হয় কারণ এখানকার ভৌগোলিক বৈশিষ্ট্য, জাতিগত বৈচিত্র্য, সামাজিক-সাংস্কৃতিক স্বতন্ত্র ও নিরাপত্তা সংবেদনশীল পরিস্থিতি অন্যান্য অঞ্চলের তুলনায় ভিন্ন। এ এলাকায় বহু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, পাহাড়ি ভূপ্রকৃতি, সীমান্তঘেঁষা অবস্থান এবং বিশেষ প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজনীয়তার কারণে সরকার অতিরিক্ত গুরুত্ব ও বিশেষ বিধান প্রয়োগ করে থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিবিসি সংলাপ দ্বারা গণতান্ত্রিক সরকারব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে গণতন্ত্রের ব্যক্তিস্বাধীনতা গুণটি ফুটে উঠেছে। ব্যক্তিস্বাধীনতা হলো ব্যক্তিগত অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, যা সরকার সাধারণত নির্ধারিত প্রক্রিয়া ব্যতীত আইন বা বিচারিক প্রক্রিয়া প্রয়োগ করে খর্ব করতে পারে না। ব্যক্তিস্বাধীনতার ব্যাপ্তি রাষ্ট্রভেদে ভিন্ন হতে পারে। তবে সাধারণত যেসব বিষয় ব্যক্তিস্বাধীনতার পর্যায়ে পড়ে, তন্মধ্যে মত প্রকাশের স্বাধীনতা একটি যা উদ্দীপকে প্রকাশ পেয়েছে। উদ্দীপকে নাগরিকরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানিয়েছেন এবং সরকারের নানাবিধ বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা করেছেন। রাষ্ট্রে গণতন্ত্রের ব্যক্তিস্বাধীনতা গুণটি বিদ্যমান থাকায় নাগরিকরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পেরেছেন। তাই বলা যায়, উদ্দীপকে বিবিসি সংলাপ দ্বারা গণতন্ত্রকে ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

গণতন্ত্রকে সফল করার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত গুণটি অর্থাৎ ব্যক্তিস্বাধীনতাই যথেষ্ট নয়। কারণ গণতন্ত্রের চর্চা বা বাস্তবায়নের পথে অনেক প্রতিবন্ধকতা আছে। এসব প্রতিবন্ধকতা দূর করে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী, অর্থনৈতিক সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, দক্ষ প্রশাসন এবং উপযুক্ত নেতৃত্ব। এ ছাড়া আরও প্রয়োজন পরমতসহিষ্ণুতা, আইনের শাসন, মুক্ত ও স্বাধীন প্রচারযন্ত্র, একাধিক রাজনৈতিক দল ও রাজনৈতিক সহনশীলতা। তবে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন তা হলো, গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হতে হবে। তাদেরকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে হবে। ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না, দেশের মঙ্গলকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। নিজের অধিকার আদায় যেন অন্যের অধিকার ভঙ্গের কারণ না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা ও সহনশীলতা বজায় রাখতে হবে। সেই সাথে নাগরিকদের সুনাগরিকের গুণাবলি অর্জন করতে হবে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।