শেয়ারFacebookWhatsApp

আমিনের রাষ্ট্রের ধরন ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের আমিনের রাষ্ট্রটি হলো পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র বলতে এমন রাষ্ট্রকে বোঝানো হয় যেখানে সম্পত্তির উপর নাগরিকের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। উদ্দীপকে দুটি রাষ্ট্রের পৃথক অর্থনৈতিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আমিনের দেশটির অর্থনীতি পরিচালিত হয় মুনাফার ভিত্তিতে। আর বাজারের চাহিদা ও সরবরাহ সবকিছুর মূল্য নির্ধারণ করে। অর্থাৎ এটি একটি পুঁজিবাদী রাষ্ট্র। আর আমিনের বন্ধু সায়েমের রাষ্ট্রের অর্থনীতি পরিচালিত হয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। রাষ্ট্র কর্তৃক বণ্টন ব্যবস্থাও নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এটি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এ দুটি রাষ্ট্রের মধ্য আমিনের রাষ্ট্রটি বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করেছে। এ সরকারব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিকানায় থাকে। এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আবার প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। পূর্বে এ ব্যবস্থায় শ্রমিকরা নির্যাতিত হলেও বর্তমানে সাংবিধানিক রক্ষাকবচের মাধ্যমে সকল নাগরিকের অধিকার সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। শ্রমিকদের অবস্থারও উন্নতি হয়েছে। আর এ কারণে আমিনের রাষ্ট্রটি পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

আমিনের রাষ্ট্রের ধরন ব্যাখ্যা করো।

উদ্দীপক

আমিনের দেশের অর্থনীতি পরিচালিত হয় মুনাফার ভিত্তিতে বাজারের সরবরাহ ও চাহিদা সবকিছুর মূল্য নির্ধারণ করে। অন্যদিকে, তার বন্ধু সায়েমের রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রের নিয়ন্ত্রণে। রাষ্ট্রকর্তৃক বণ্টনব্যবস্থাও নিয়ন্ত্রিত হয়।

উত্তর

ক্ষমতা বণ্টনের ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার। যথা- এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্র।

উত্তর

যে শাসনব্যবস্থায় জনগণ সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে তাকে গণতন্ত্র বলে। এটি জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণে' পরিচালিত শাসন। গণতন্ত্রে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকে, সরকারের সমালোচনা করা যায়, জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তিত হয় এবং এটি যুক্তি ও সাম্যের ওপর প্রতিষ্ঠিত। এতে সকলের স্বার্থরক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকারের মর্যাদা দেওয়া হয়।

উত্তর

উদ্দীপকের আমিনের রাষ্ট্রটি হলো পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র বলতে এমন রাষ্ট্রকে বোঝানো হয় যেখানে সম্পত্তির উপর নাগরিকের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। উদ্দীপকে দুটি রাষ্ট্রের পৃথক অর্থনৈতিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আমিনের দেশটির অর্থনীতি পরিচালিত হয় মুনাফার ভিত্তিতে। আর বাজারের চাহিদা ও সরবরাহ সবকিছুর মূল্য নির্ধারণ করে। অর্থাৎ এটি একটি পুঁজিবাদী রাষ্ট্র। আর আমিনের বন্ধু সায়েমের রাষ্ট্রের অর্থনীতি পরিচালিত হয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। রাষ্ট্র কর্তৃক বণ্টন ব্যবস্থাও নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এটি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এ দুটি রাষ্ট্রের মধ্য আমিনের রাষ্ট্রটি বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করেছে। এ সরকারব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিকানায় থাকে। এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আবার প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। পূর্বে এ ব্যবস্থায় শ্রমিকরা নির্যাতিত হলেও বর্তমানে সাংবিধানিক রক্ষাকবচের মাধ্যমে সকল নাগরিকের অধিকার সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। শ্রমিকদের অবস্থারও উন্নতি হয়েছে। আর এ কারণে আমিনের রাষ্ট্রটি পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়।

উত্তর

না, সায়েমের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে আমি সমর্থন করি না। উদ্দীপকের সায়েমের রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম এবং বণ্টনব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। যা একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য। পৃথিবীর অনেক দেশে আজও সমাজতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হয়। যেখানে উৎপাদনের সকল উপাদান রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তিগত সম্পত্তির পরিবর্তে রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে সকল সম্পদ। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করি না। কারণ, সমাজতন্ত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। ব্যক্তিগত উদ্যোগের অনুপস্থিতি, প্রতিযোগিতার নির্বাচন এবং উৎপাদন ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার জন্য উৎপাদন হ্রাস পায়। ফলে জনগণের মাঝে দেখা দেয় ব্যাপক দরিদ্রতা। অন্যদিকে, নাগরিকদের অধিকার হরণও সমাজতান্ত্রিক ব্যবস্থার একটি বড় ত্রুটি। এখানে অর্থনৈতিক সাম্যের নেশায় মেধা বিকাশের সকল পথকে রুদ্ধ করে দেওয়া হয়। এসব কারণে পৃথিবীর অনেক দেশ এ ব্যবস্থাকে পরিহার করে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।