উদ্দীপকে কোন ধরনের রাষ্ট্রব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার কথা বলা হয়েছে। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে, তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এটি এমন একটি শাসনব্যবস্থা যেখানে শাসনকার্যে জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। এছাড়াও নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে। ফলে 'জনগণের আস্থা লাভের জন্য সরকার সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেন। এর ফলে সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। উদ্দীপকের জনাব রহিম এমন একটি রাষ্ট্রব্যবস্থার কথা আলোচনা করেন যেখানে জনগণ সকল ক্ষমতার উৎস। এটি জনগণের স্বার্থে পরিচালিত হয়। এখানে একাধিক রাজনৈতিক দল রয়েছে। এ ধরনের বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে বলা যায়, উদ্দীপকে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের রাষ্ট্রব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর