সায়েমের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে তুমি সমর্থন করো কি? তোমার মতের পক্ষে যুক্তি দেখাও।
উত্তর: না, সায়েমের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে আমি সমর্থন করি না। উদ্দীপকের সায়েমের রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম এবং বণ্টনব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। যা একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য। পৃথিবীর অনেক দেশে আজও সমাজতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হয়। যেখানে উৎপাদনের সকল উপাদান রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তিগত সম্পত্তির পরিবর্তে রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে সকল সম্পদ। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করি না। কারণ, সমাজতন্ত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। ব্যক্তিগত উদ্যোগের অনুপস্থিতি, প্রতিযোগিতার নির্বাচন এবং উৎপাদন ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার জন্য উৎপাদন হ্রাস পায়। ফলে জনগণের মাঝে দেখা দেয় ব্যাপক দরিদ্রতা। অন্যদিকে, নাগরিকদের অধিকার হরণও সমাজতান্ত্রিক ব্যবস্থার একটি বড় ত্রুটি। এখানে অর্থনৈতিক সাম্যের নেশায় মেধা বিকাশের সকল পথকে রুদ্ধ করে দেওয়া হয়। এসব কারণে পৃথিবীর অনেক দেশ এ ব্যবস্থাকে পরিহার করে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
সায়েমের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে তুমি সমর্থন করো কি? তোমার মত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর