গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয় কেন?
উত্তর: গণতান্ত্রিক ব্যবস্থায় শাসকগণ জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে বলে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার জন্য জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে। ফলে দেশে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে। ফলে জনগণের আস্থা লাভের জন্য সরকার সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করে। এজন্য গণতন্ত্রকে দায়িত্বশীল শাসনব্যবস্থা বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয় কেন?
উত্তর