গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন- ব্যাখ্যা করো।
উত্তর: নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি বাছাই করে সরকার গঠন করে বলে নির্বাচনকে গণতন্ত্রের বাহন বলা হয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলভিত্তি হলো জনগণের অংশগ্রহণ। একটি বিশাল রাষ্ট্রে সকল নাগরিকের পক্ষে সরাসরি শাসনকার্যে অংশ নেওয়া সম্ভব নয়। তাই তারা নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি 'নির্বাচন করে। এই নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের হয়ে রাষ্ট্র পরিচালনা করে। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র অচল।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন- ব্যাখ্যা করো।
উত্তর