জনাব আলম সাহেবের 'উন্নয়ন' সংস্থার কাজের সাথে কোন ধরনের সরকারব্যবস্থার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব আলম সাহেবের 'উন্নয়ন' সংস্থার কাজের সাথে এককেন্দ্রিক সরকারব্যবস্থার মিল রয়েছে। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এই ব্যবস্থায় আঞ্চলিক বা প্রাদেশিক সরকারের কোনো স্বতন্ত্র ক্ষমতা থাকে না। প্রদেশগুলো কেবল কেন্দ্রের প্রতিনিধি হিসেবে কাজ করে। শাসনকারে্যর সুবিধার্থে কেন্দ্র কিছু ক্ষমতা দিলেও সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা কেন্দ্রের হাতেই থাকে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব আলম সাহেব 'উন্নয়ন' সংস্থার মালিক এবং সর্বময় ক্ষমতার অধিকারী। তার সংস্থার 'অধিকার' শাখা একটি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দিলে তিনি তা একাই বাতিল করে দেন। শাখাটির নিজস্ব কোনো স্বাধীন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা নেই। একইভাবে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায়ও আঞ্চলিক সরকার কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না; সবকিছু কেন্দ্রীয় সরকারের ইচ্ছার ওপর নির্ভর করে। জনাব আলমের একক সিদ্ধান্ত গ্রহণের এই প্রক্রিয়াটি এককেন্দ্রিক সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেই স্পষ্টভাবে প্রমাণ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
জনাব আলম সাহেবের 'উন্নয়ন' সংস্থার কাজের সাথে কোন ধরনের সরকারব্যবস্থ…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর