এককেন্দ্রিক সরকার কী? ব্যাখ্যা করো।
উত্তর: যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকেই সারা দেশের শাসনকার্য পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এ সরকারব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার কোনো বণ্টন করা হয় না। এতে প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের কোনো স্বাধীন বা স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। 'স্থানীয় প্রশাসনগুলো মূলত কেন্দ্রের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করে এবং সকল বিষয়ের জন্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
এককেন্দ্রিক সরকার কী? ব্যাখ্যা করো।
উত্তর