কল্যাণমূলক রাষ্ট্রে সামাজিক নিরাপত্তা জোরদার করা হয় কেন?
উত্তর: জনগণের ন্যূনতম চাহিদা পূরণের মাধ্যমে সমাজের সার্বিক মঙ্গল নিশ্চিত করার জন্যই কল্যাণমূলক রাষ্ট্রে সামাজিক নিরাপত্তা জোরদার করা হয়। কল্যাণমূলক রাষ্ট্র সর্বদা নাগরিকদের খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে সচেষ্ট থাকে। দরিদ্র ও দুঃস্থদের সাহায্য করতে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বেকার ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রদানের মাধ্যমে রাষ্ট্র সামাজিক নিরাপত্তার দিকটি সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
কল্যাণমূলক রাষ্ট্রে সামাজিক নিরাপত্তা জোরদার করা হয় কেন?
উত্তর