জাতীয় ঐক্য গড়ে তুলতে দৃশ্যপট-২ এ ইঙ্গিতকৃত সরকারব্যবস্থাটি গুরুত্বপূর্ণ- উক্তিটি বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: জাতীয় ঐক্য গড়ে তুলতে দৃশ্যপট-২ এ ইঙ্গিতকৃত যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উক্তিটি সম্পূর্ণ যথার্থ। যুক্তরাষ্ট্রীয় সরকারে একাধিক অঙ্গরাজ্য মিলে একটি রাষ্ট্র গঠন করে। এ ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়। ফলে কেন্দ্রীয় সরকার জাতীয় বিষয়গুলো তদারকি করে এবং প্রাদেশিক সরকার নিজ অঞ্চলের কাজ স্বাধীনভাবে করতে পারে। দৃশ্যপট-২ এ 'প্রত্যাশা' সংস্থায় আইনের মাধ্যমে ক্ষমতা ভাগ করা। আছে। ফলে 'চরাঞ্চল' শাখা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাজেট পাসের মাধ্যমে বৃক্ষরোপণ সম্পন্ন করে। ক্ষমতার এই বিকেন্দ্রীকরণ যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার মূল বৈশিষ্ট্য। এ ব্যবস্থায় প্রদেশগুলোও আঞ্চলিক উন্নয়নে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতাই ভোগ করে। বৃহৎ রাষ্ট্রে কেন্দ্র থেকে সব অঞ্চলে সমান নজর দেওয়া সম্ভব হয় না। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ক্ষমতা বণ্টিত থাকায় সকল অঞ্চলের মানুষ শাসন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পায়। এতে আঞ্চলিক স্বাতন্ত্র্য বজায় থাকে এবং সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত হয়। নিজেদের অধিকার রক্ষিত হওয়ায় মানুষের মধ্যে বিভেদের বদলে সম্প্রীতি বৃদ্ধি পায়। তাই আঞ্চলিক ভিন্নতার মাঝে সমন্বয় ঘটিয়ে শক্তিশালী জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এই ব্যবস্থা অত্যন্ত কার্যকরী।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
জাতীয় ঐক্য গড়ে তুলতে দৃশ্যপট-২ এ ইঙ্গিতকৃত সরকারব্যবস্থাটি গুরুত্বপ…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর