কল্যাণমূলক রাষ্ট্র কাম্য কেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনগণের মৌলিক ও ন্যূনতম চাহিদা পূরণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কল্যাণমূলক রাষ্ট্র কাম্য। এ রাষ্ট্র ব্যবস্থা সমাজের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। এটি দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য বিনা খরচে চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করে এবং বেকার ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
কল্যাণমূলক রাষ্ট্র কাম্য কেন? ব্যাখ্যা করো।
উত্তর