উদ্দীপকের 'সোনার বাংলা' ও 'সোনার তরী' নামক সংগঠন দ্বারা নির্দেশিত সরকারব্যবস্থা দুটির মাঝে কোনটিকে তুমি উত্তম বলে মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'সোনার বাংলা' গণতান্ত্রিক এবং 'সোনার তরী' সংগঠনটি একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থাকে নির্দেশ করে, যার মাঝে গণতান্ত্রিক সরকারব্যবস্থাই আমার কাছে সর্বোত্তম মনে হয়। গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের শাসন, যেখানে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন থাকে। অপরদিকে একনায়কতন্ত্র হলো এক ব্যক্তির বা দলের স্বৈরাচারী শাসন। এখানে জনগণের কোনো অংশগ্রহণ বা স্বাধীনতা থাকে না। একনায়কতন্ত্রে শাসকের কথাই চূড়ান্ত আইন এবং তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। উদ্দীপকে জনাব সালাম তাঁর অধীনস্থদের মতামত নিয়ে 'সোনার বাংলা' সংগঠনটি চালান, যা গণতন্ত্রের মতপ্রকাশের স্বাধীনতার সমতুল্য। বিপরীতে, জনাব কালাম 'সোনার তরী' সংগঠনে কারো। মতামতের তোয়াক্কা করেন না। তিনি মনে করেন সংগঠনের জন্যই। কর্মচারী। তাঁর এই একক আধিপত্য ও স্বৈরাচারী মনোভাব একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার সাথে পুরোপুরি মিলে যায়, যেখানে ব্যক্তি রাষ্ট্রের জন্য, রাষ্ট্র ব্যক্তির জন্য নয় বলে মনে করা হয়। গণতন্ত্রে শাসকরা জনগণের প্রতিনিধি হওয়ায় দেশের মঙ্গলকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠা করেন। কিন্তু একনায়কতন্ত্রে ক্ষমতা এককেন্দ্রিক থাকায় শাসক খামখেয়ালি আচরণ করে এবং সেখানে বিপ্লবের ভয় থাকে। তাই সার্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য গণতন্ত্রই উত্তম।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের 'সোনার বাংলা' ও 'সোনার তরী' নামক সংগঠন দ্বারা নির্দেশিত স…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর