শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর সাথে সাদৃশ্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থার মধ্যে কোনটিকে তুমি উত্তম মনে করো? মতামত দাও।

উত্তর: দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর সাথে যথাক্রমে সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সাদৃশ্য রয়েছে এবং আমার মতে এই দুটির মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাই উত্তম। সমাজতান্ত্রিক রাষ্ট্রে সকল সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে এবং সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, গণতান্ত্রিক রাষ্ট্র হলো, জনগণের শাসন, যেখানে নাগরিকরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে, প্রতিনিধি নির্বাচন করে এবং রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করতে পারে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জামান রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিতে কাজ করেন এবং কোম্পানি তার সকল মৌলিক চাহিদা মেটায়, যা সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। অপরদিকে, দৃশ্যকল্প-৩ এ আরিফের কোম্পানিতে মালিক শ্রমিকদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেন এবং শ্রমিকরা স্বাধীনভাবে সমস্যা তুলে ধরতে পারেন। মতামতের এই মূল্যায়ন এবং অন্যের মতকে শ্রদ্ধা করা গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলভিত্তি। সমাজতান্ত্রিক রাষ্ট্রে শ্রেণিবৈষম্য দূর করে মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা থাকলেও সেখানে সরকারের হাতে অত্যাধিক ক্ষমতা থাকায় একনায়কতন্ত্রের আশঙ্কা থাকে এবং ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ণ হয়। অপরদিকে, গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তির স্বাধীনতা, আইনের শাসন এবং সমান অধিকারের স্বীকৃতি থাকে। জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচন এবং সরকারের সমালোচনা করতে পারে। তাই সমাজতন্ত্রের বাধ্যবাধকতার চেয়ে গণতন্ত্রের স্বাধীনতা ও জবাবদিহিতা অনেক বেশি কল্যাণকর। এ কারণেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাই সর্বোত্তম।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর সাথে সাদৃশ্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থার মধ্…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব রহিম তার জমানো টাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন। উৎপাদিত পণ্য বিক্রি করে যে পরিমাণ লাভহয়, তার একটি অংশ কর্মচারীদের বেতন হিসেবে প্রদান করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। দৃশ্যকল্প-২: জনাব জামান সাহেব একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিতে চাকরি করেন। কোম্পানিটি জামানের খাদ্য, বাসা বাড়ি, চিকিৎসা ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। দৃশ্যকল্প-৩: জনাব আরিফ সাহেব অন্য একটি কোম্পানিতে চাকরি করেন। সেখানে কোম্পানির মালিক কর্মচারীদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। কর্মচারীরাও তাদের সমস্যার কথা মালিকের কাছে সহজেই তুলে ধরতে পারেন।

Comilla · 2026

উত্তর

যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা সংবিধানের মাধ্যমে. কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে।

উত্তর

বর্তমান যুগে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য শাসনব্যবস্থা হলো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং সকলে মিলে সরকার গঠন করে। এটি জনগণের কল্যাণে পরিচালিত হয়, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, সমঅধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয় বলে এখানে জনগণের অধিকার ও মর্যাদা। সুরক্ষিত থাকে, যা এটিকে সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থায় পরিণত করেছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর সাথে অর্থনীতির ভিত্তিতে গঠিত পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার মিল রয়েছে। পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থায় উৎপাদনের সকল উপাদান বা উপকরণের ওপর সম্পূর্ণ ব্যক্তিমালিকানা থাকে। এই ব্যবস্থায় সরকার বাজার অর্থনীতিতে হস্তক্ষেপ করে না বা কোনো নিয়ম-নীতি আরোপ করে না। সম্পদের প্রকৃত মালিক হন পুঁজিপতিরা, যারা মূলত সর্বাধিক মুনাফা লাভের উদ্দেশ্যে সবচেয়ে কম খরচে পণ্য উৎপাদন করেন এবং শ্রমিকরা কেবল তাদের মজুরির বিনিময়ে কাজ করে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব রহিম তার নিজস্ব জমানো মূলধন দিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেছেন, যা ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সুস্পষ্ট উদাহরণ। তিনি উৎপাদিত পণ্য বিক্রি করে যে মুনাফা অর্জন করেন, তার সামান্য অংশ কর্মচারীদের বেতন হিসেবে দিয়ে বাকি টাকা নিজের হিসেবে ব্যাংকে জমা রাখেন। অর্থাৎ, এখানে সম্পদের ও মুনাফার একচ্ছত্র নিয়ন্ত্রণ রহিমের হাতেই রয়েছে। পুঁজিপতিরা এভাবেই শ্রমিকদের কম মজুরি দিয়ে নিজেরা সর্বাধিক মুনাফা অর্জন করেন। তাই দৃশ্যকল্প-১ এর ব্যবস্থাটি পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থারই অনুরূপ।

উত্তর

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর সাথে যথাক্রমে সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সাদৃশ্য রয়েছে এবং আমার মতে এই দুটির মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাই উত্তম। সমাজতান্ত্রিক রাষ্ট্রে সকল সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে এবং সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, গণতান্ত্রিক রাষ্ট্র হলো, জনগণের শাসন, যেখানে নাগরিকরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে, প্রতিনিধি নির্বাচন করে এবং রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করতে পারে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জামান রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিতে কাজ করেন এবং কোম্পানি তার সকল মৌলিক চাহিদা মেটায়, যা সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। অপরদিকে, দৃশ্যকল্প-৩ এ আরিফের কোম্পানিতে মালিক শ্রমিকদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেন এবং শ্রমিকরা স্বাধীনভাবে সমস্যা তুলে ধরতে পারেন। মতামতের এই মূল্যায়ন এবং অন্যের মতকে শ্রদ্ধা করা গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলভিত্তি। সমাজতান্ত্রিক রাষ্ট্রে শ্রেণিবৈষম্য দূর করে মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা থাকলেও সেখানে সরকারের হাতে অত্যাধিক ক্ষমতা থাকায় একনায়কতন্ত্রের আশঙ্কা থাকে এবং ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ণ হয়। অপরদিকে, গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তির স্বাধীনতা, আইনের শাসন এবং সমান অধিকারের স্বীকৃতি থাকে। জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচন এবং সরকারের সমালোচনা করতে পারে। তাই সমাজতন্ত্রের বাধ্যবাধকতার চেয়ে গণতন্ত্রের স্বাধীনতা ও জবাবদিহিতা অনেক বেশি কল্যাণকর। এ কারণেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাই সর্বোত্তম।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।