শেয়ারFacebookWhatsApp

'গণতান্ত্রিক শাসনব্যবস্থা কীভাবে জনগণের স্বার্থকে নিশ্চিত করে।'- ব্যাখ্যা কর।

উত্তর: "গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিভিন্নভাবে জনগণের স্বার্থকে নিশ্চিত করে।"- উক্তিটি যথার্থ। গণতন্ত্র মানে হলো জনগণের শাসন। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ থাকে। এ কারণে কোনো সরকার জনকল্যাণ চিন্তা ব্যতিরেকে যেকোনো কাজ করা থেকে বিরত থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও বাকস্বাধীনতা রক্ষা করা হয়। এতে সরকারের সমালোচনা করার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। আবার, গণতন্ত্রে শাসকগণ জনগণের জনপ্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। তারা পরবর্তী নির্বাচনেও জয়লাভের আশায় জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে। ফলে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। একইভাবে, গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে বলে সরকার জনকল্যাণের দিকে লক্ষ্য রেখে সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে। ফলে জনগণের স্বার্থ নিশ্চিত হয়, যা উদ্দীপকের লতার বক্তব্যের সাথে পুরাপুরি মিলে যায়। সুতরাং আলোচনা থেকে এটি স্পষ্ট হয়, গণতান্ত্রিক সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক এবং জনগণের স্বার্থকে নিশ্চিত করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল

'গণতান্ত্রিক শাসনব্যবস্থা কীভাবে জনগণের স্বার্থকে নিশ্চিত করে।'- ব্…

উদ্দীপক

প্রীতি ও লতা দুই বোন। তারা দুই বোনই পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ৩য় বর্ষের শিক্ষার্থী। প্রীতি ও লতা গণতান্ত্রিক শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করছিল। 'লতা' বলে গণতন্ত্র জনগণের সকল স্বার্থকে নিশ্চিত করে। আধুনিক বিশ্বে সর্বাপেক্ষা প্রচলিত শাসনব্যবস্থা হলো গণতন্ত্র।

Jessore · 2025

উত্তর

যে শাসনব্যবস্থা জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত হয় সে শাসনব্যবস্থাকে গণতন্ত্র বলে।

উত্তর

যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণসহ সর্বোচ্চ ও সার্বিক কল্যাণের প্রচেষ্টা চালায় তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। এ ধরনের রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে, বেকার ভাতা প্রদান করে, বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে। সুইডেন ও নরওয়ে কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ।

উত্তর

"গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিভিন্নভাবে জনগণের স্বার্থকে নিশ্চিত করে।"- উক্তিটি যথার্থ। গণতন্ত্র মানে হলো জনগণের শাসন। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ থাকে। এ কারণে কোনো সরকার জনকল্যাণ চিন্তা ব্যতিরেকে যেকোনো কাজ করা থেকে বিরত থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও বাকস্বাধীনতা রক্ষা করা হয়। এতে সরকারের সমালোচনা করার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। আবার, গণতন্ত্রে শাসকগণ জনগণের জনপ্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। তারা পরবর্তী নির্বাচনেও জয়লাভের আশায় জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে। ফলে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। একইভাবে, গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে বলে সরকার জনকল্যাণের দিকে লক্ষ্য রেখে সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে। ফলে জনগণের স্বার্থ নিশ্চিত হয়, যা উদ্দীপকের লতার বক্তব্যের সাথে পুরাপুরি মিলে যায়। সুতরাং আলোচনা থেকে এটি স্পষ্ট হয়, গণতান্ত্রিক সরকারব্যবস্থা জনগণের কল্যাণে সহায়ক এবং জনগণের স্বার্থকে নিশ্চিত করে।

উত্তর

"আধুনিক বিশ্বে সর্বাপেক্ষা প্রচলিত শাসনব্যবস্থা হলো গণতন্ত্র।"-লতার এ মন্তব্যটিকে আমিও যথার্থ বলে মনে করি। গণতন্ত্র জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসনব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও বাকস্বাধীনতা রক্ষা করা হয়। এতে সরকারের সমালোচনা করার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। একইভাবে, গণতন্ত্রে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে বলে সরকার সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে। গণতন্ত্র যুক্তিভিত্তিক ও জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত। ফলে শক্তি প্রয়োগ বা স্বৈরাচারী হওয়ার সুযোগ নেই এখানে। আবার, গণতন্ত্র নমনীয় ব্যবস্থা হওয়ায় বিপ্লবের প্রয়োজন ও সম্ভাবনা নেই বললেই চলে। গণতন্ত্রে সবাই সমান সুযোগ ও অধিকার ভোগ করে এবং এতে জনগণের অংশগ্রহণের ফলে নাগরিকের রাজনৈতিক চেতনা সমুন্নত থাকে। গণতন্ত্র অন্যান্য সরকারব্যবস্থার চেয়ে প্রগতিশীল ও যুগোপযোগী। ফলে আধুনিক বিশ্বে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের চেয়ে উত্তম বা সমকক্ষ অন্য কোনো ব্যবস্থা নেই। আর এসব কারণেই গণতন্ত্র আধুনিক বিশ্বে সবচেয়ে গ্রহণযোগ্য ও সর্বোৎকৃষ্ট পদ্ধতির মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। সুতরাং উদ্দীপকের লতার মন্তব্যটি যথার্থ এবং তাৎপর্যপূর্ণ।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

'গণতন্ত্র হলো জনগণের ক্ষমতার উৎস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

কল্যাণমূলক রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

যুক্তরাজ্যকে কেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

সমাজতন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকার করা হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

গণতান্ত্রিক রাষ্ট্র/ সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

রাষ্ট্র ও সরকারের মধ্যে ৪টি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।