হিটলারের শাসনকে বিশ্ব শান্তি বিরোধী বলা হয় কেন?
উত্তর: হিটলারের শাসন উগ্র জাতীয়তাবাদ ও হিংসাত্মক মনোভাব ধারণ করত বলে একে বিশ্ব শান্তি বিরোধী বলা হয়। একনায়কতান্ত্রিক শাসক হিসেবে হিটলার ক্ষমতার লোভে অন্ধ হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন যা আন্তর্জাতিক শান্তির পরিপন্থী ছিল। তাঁর এই উগ্র মানসিকতা ও আগ্রাসী মনোভাব শেষ পর্যন্ত সারা পৃথিবীতে ধ্বংস ডেকে এনেছিল, যার ফলে বিশ্ব শান্তি চরমভাবে বিঘ্নিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
হিটলারের শাসনকে বিশ্ব শান্তি বিরোধী বলা হয় কেন?
উত্তর