নিরঙ্কুশ রাজতন্ত্র কেন গণতন্ত্র বিরোধী? ব্যাখ্যা কর।
উত্তর: উত্তরাধিকারসূত্রে ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন তখন তাকে নিরঙ্কুশ রাজতন্ত্র বলে। নিরঙ্কুশ রাজতন্ত্রের শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। অপরদিকে, গণতন্ত্র জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণে পরিচালিত শাসনব্যবস্থা। এজন্য নিরঙ্কুশ রাজতন্ত্র গণতন্ত্র বিরোধী।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
নিরঙ্কুশ রাজতন্ত্র কেন গণতন্ত্র বিরোধী? ব্যাখ্যা কর।
উত্তর