উদ্দীপকে 'ভিউ' কোম্পানির পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের সরকারব্যবস্থার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ভিউ' কোম্পানির পরিচালনার ক্ষেত্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থার সাথে সাদৃশ্য রয়েছে। সংসদীয় শাসনব্যবস্থায় আইনবিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এবং শাসনবিভাগের স্থায়িত্ব আইনবিভাগের আস্থার ওপর নির্ভর করে। এ ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরা দল থেকে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে বাছাই করে নেয়, যিনি মন্ত্রিসভা গঠন করে দেশ পরিচালনা করেন। উদ্দীপকের 'ভিউ' কোম্পানিতে দেখা যায়, এটি একটি নির্বাচিত বোর্ড দ্বারা পরিচালিত এবং তারা তাদের মধ্য থেকে একজন নেতা 'X [গণিত] বাছাই করে নেয়। 'X [গণিত] সদস্যদের ইচ্ছার প্রতিফলন ঘটান এবং সদস্যদের আস্থা (আইনসভা সদৃশ) না থাকলে তিনি পদে থাকতে পারেন না। মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকারের বৈশিষ্ট্য, যেখানে আইনসভার সদস্যদের নিকট জবাবদিহি করতে হয় এবং আইনসভার অনাস্থা পেলে তাকে পদত্যাগ করতে হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে 'ভিউ' কোম্পানির পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের সরকারব্যবস্থা…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর