তানিশার ব্যবহৃত কার্ডটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তানিশার ব্যবহৃত কার্ডটি হলো ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। এ কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও বাকিতে কেনাকাটা করতে পারেন। উদ্দীপকে তানিশা আড়ং-এ কেনাকাটা শেষ করে নগদ টাকা পরিশোধ করেনি। তিনি একটি বিশেষ কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। তবে কার্ডের বিপরীতে তার কোনো টাকা জমা ছিল না। এ ধরনের ঋণ সুবিধাসংবলিত কার্ড হলো ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড এক ধরনের ব্যক্তিগত ঋণ। তাই এটি দ্বারা গ্রাহক বাকিতে কেনাকাটা করতে পারে। তবে নির্দিষ্ট সময়ান্তে গ্রাহককে সুদসহ ঋণের টাকা পরিশোধ করতে হয়। সুতরাং বলা যায়, তানিশার ব্যবহৃত কার্ডটি হলো ক্রেডিট কার্ড।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
তানিশার ব্যবহৃত কার্ডটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর