অনলাইন ব্যাংকিং বলতে কী বোঝায়?
উত্তর: কোনো ব্যাংকের একাধিক শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক ব্যবস্থাকেই অনলাইন ব্যাংকিং বলে। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের একটি সেবা হলো অনলাইন ব্যাংকিং। এর মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে দেশের অন্য যেকোনো শাখায় তার লেনদেন করতে পারে। যেমন- মি. রহিম ঢাকার মিরপুরে একটি হিসাব খুলে কক্সবাজারে উক্ত ব্যাংকের যেকোনো শাখায় লেনদেন করতে পারবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
অনলাইন ব্যাংকিং বলতে কী বোঝায়?
উত্তর