জনাব নাবিল কোন ধরনের হিসাব খুলেছেন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব নাবিল ডিপোজিট পেনশন স্কিম হিসাব খুলেছেন। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে যে হিসাব খোলা হয় তা হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব। এ হিসাব নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয়। মেয়াদ শেষে সুদসহ আসল অর্থ ব্যাংক আমানতকারীকে এককালীন ফেরত দেয়। উদ্দীপকে জনাব নাবিল ব্যাংকে ১০ বছর মেয়াদি একটি হিসাব খুলেছেন। উক্ত হিসাবে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ৫,০০০ টাকা করে জমা রাখেন। এভাবে ১০ বছর পর্যন্ত জনাব নাবিল ব্যাংকটিতে টাকা জমা রাখবেন। তার হিসাবের মেয়াদপূর্তিতে ব্যাংক সুদসহ তার জমাকৃত অর্থ তাকে ফেরত দিবে। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হিসাব হলো ডিপোজিট পেনশন স্কিম হিসাব। তাই বলা যায়, জনাব নাবিল ডিপোজিট পেনশন স্কিম হিসাব খুলেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব নাবিল কোন ধরনের হিসাব খুলেছেন বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর