উদ্দীপকের কার্ডটি কী ধরনের কার্ড? এই কার্ডটি কি দৈনন্দিন কাজকে সহজ করতে পারে- উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের কার্ডটি হলো ক্রেডিট কার্ড, যা দৈনন্দিন কাজকে সহজ করতে পারে। ক্রেডিট কার্ড এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। এ কার্ড দ্বারা গ্রাহক বাকিতে কেনাকাটা করতে পারে। সেই সাথে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। কার্ডটি গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। উদ্দীপকে জনাব নাবিল একজন ব্যবসায়ী। তিনি চলতি হিসাবের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পাদন করেন। তিনি ঢাকায় ভ্রমণের সময় দুর্ঘটনায় পড়লে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ব্যাংকের একটি বিশেষ কার্ড ব্যবহার করে চিকিৎসা ব্যয় পরিশোধ করেন, যদিও তার চলতি হিসাবে পর্যাপ্ত টাকা ছিল না। অর্থাৎ জনাব নাবিল ক্রেডিট কার্ডের মাধ্যমে চিকিৎসা ব্যয় পরিশোধ করেন। ক্রেডিট কার্ড এক ধরনের ব্যক্তিগত ঋণ। এ ঋণ গ্রাহককে নির্দিষ্ট সময়ান্তে সুদসহ পরিশোধ করতে হয়। তাই কার্ডটি ব্যবহারে ব্যাংক হিসাবে অর্থ জমা থাকতে হয় না। এ কার্ড গ্রাহকের দৈনন্দিন কাজকে সহজ করে তোলে। কারণ কার্ডটি হাতে নগদ টাকা রাখার ঝামেলা কমায়। সুপারশপ বা অনলাইনে প্লাটফর্মে দ্রুত ও নিরাপদে পেমেন্ট করা যায়। জরুরি মুহূর্তে অর্থের স্বল্পতা থাকলে তাৎক্ষণিকভাবে প্রয়োজন মেটানো সম্ভব। এছাড়া বিভিন্ন সেবার বিল এ কার্ড দ্বারা পরিশোধ করা যায়। ফলে লাইনে দাঁড়ানো বা আলাদা সময় বের করার প্রয়োজন হয় না। তাই বলা যায়, ক্রেডিট কার্ড দৈনন্দিন কাজকে সহজ করতে পারে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
উদ্দীপকের কার্ডটি কী ধরনের কার্ড? এই কার্ডটি কি দৈনন্দিন কাজকে সহজ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর