আদৃতা কোন হিসাবের মাধ্যমে তার লেনদেন করে থাকেন?
উত্তর: উদ্দীপকে আদৃতা সঞ্চয়ী হিসাবের মাধ্যমে তার লেনদেন করে থাকেন। যে হিসাবে যতবার খুশি অর্থ জমা রাখা যায় তবে সপ্তাহে দু'বার বা ব্যাংকের নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করতে হয় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক স্বল্পহারে সুদ প্রদান করে থাকে। চাকরিজীবীরা এ ধরনের হিসাব খুলে থাকে। উদ্দীপকে আদৃতা একটি বিদেশি প্রতিষ্ঠানে কাজ করেন। মাস শেষে তার বেতন একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়। তিনি এই হিসাবের মাধ্যমে অন্যান্য লেনদেনও করে থাকেন। মূলত চাকরিজীবীদের বেতন প্রতিমাসে জমা করার উদ্দেশ্যে ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলা হয়। এ হিসাবের জমাকৃত অর্থ গ্রাহক চেক কেটে কিংবা ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে উত্তোলন করতে পারেন। এছাড়া অন্যান্য ব্যাংকিং সেবাও গ্রাহকরা এ হিসাবের মাধ্যমে পেয়ে থাকেন। তাই বলা যায়, চাকরিজীবী হিসেবে আদৃতা সঞ্চয়ী হিসাবের মাধ্যমে তার লেনদেন করে থাকেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
আদৃতা কোন হিসাবের মাধ্যমে তার লেনদেন করে থাকেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর