হারিস সাহেব কোন ধরনের ব্যাংক হিসাব খুলেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে হারিস সাহেব ব্যাংকে চলতি হিসাব খুলেছেন। চলতি হিসাবের মাধ্যমে গ্রাহক দৈনিক যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করতে পারেন। এ হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলনের সুবিধাও আছে। ব্যবসায়ীদের জন্য এই হিসাব খুবই সুবিধাজনক। উদ্দীপকে মি. হারিস একজন ব্যবসায়ী। প্রতিদিন তাকে বিভিন্ন জায়গায় প্রচুর নগদ অর্থ লেনদেন করতে হয়। এই নগদ অর্থ তার প্রতিষ্ঠানে রাখা নিরাপদ নয়। তাই তিনি একটি ব্যাংক হিসাব খুলেন। তিনি যখন প্রয়োজন টাকা ব্যাংকে রাখেন আবার যখন প্রয়োজন ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। ফলে তার ব্যবসায়ে অর্থ লেনদেন নিরাপত্তার সাথে সংঘটিত হয়। শুধু চলতি হিসাবে যতবার খুশি টাকা জমা রাখা ও উত্তোলনের সুযোগ আছে। তাই বলা যায়, জনাব হারিস নিরাপদে ব্যবসায়িক লেনদেন করার জন্য চলতি হিসাব খুলেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
হারিস সাহেব কোন ধরনের ব্যাংক হিসাব খুলেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা …
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর