ব্যাংকে হিসাব খোলা মি. হারিসের জন্য কেন বিশেষ প্রয়োজন? মূল্যায়ন করো।
উত্তর: ব্যবসায়িক লেনদেন সহজ ও নিরাপদভাবে পরিচালনার জন্য ব্যাংকে হিসাব খোলা মি. হারিসের জন্য বিশেষ প্রয়োজন। চলতি হিসাব ব্যবসায়িক লেনদেন সহজ ও দ্রুত সম্পন্ন করতে সহায়তা করে। এর মাধ্যমে যেকোনো সময় টাকা জমা ও উত্তোলন করা যায়। চেকের মাধ্যমে নিরাপদে বড়ো অঙ্কের অর্থ লেনদেনও সম্ভব হয়। ব্যবসায় আর্থিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনায় চলতি হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে মি. হারিস একজন ব্যবসায়ী। প্রতিদিন তাকে বিভিন্ন জায়গায় প্রচুর নগদ অর্থ লেনদেন করতে হয়। এই নগদ অর্থ প্রতিষ্ঠানে রাখা নিরাপদ নয় বলে তিনি একটি ব্যাংক হিসাব তথা চলতি হিসাব খুলেন। ফলে তিনি ব্যবসায় অর্থ লেনদেন নিরাপত্তার সাথে করে থাকেন। চলতি হিসাব ব্যবসায়ীদের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতে সাহায্য করে। চেক ও অন্যান্য ব্যাংকিং সেবার মাধ্যমে নিরাপদ লেনদেন করা সম্ভব হয়। এটি ব্যবসার হিসাব-নিকাশ সঠিকভাবে সংরক্ষণে সহায়তা করে। ফলে ব্যবসার স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, নিরাপদে আর্থিক লেনদেনের - জন্য চলতি হিসাব খোলার কোনো বিকল্প নেই।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
ব্যাংকে হিসাব খোলা মি. হারিসের জন্য কেন বিশেষ প্রয়োজন? মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর