জনাব ইকবাল ব্যাংকের কোন হিসাব খুলেছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ইকবাল ব্যাংকের চলতি হিসাব খুলেছেন। চলতি হিসাবে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করা যায়। এ হিসাব ব্যবসায়ীদের জন্য অধিক উপযোগী। তবে চলতি হিসাবে ব্যাংক কোনো সুদ প্রদান করে না। উদ্দীপকে জনাব ইকবাল একজন ব্যবসায়ী। তিনি 'PQR [গণিত] ব্যাংকে একটি হিসাব খুলেছেন। ব্যবসায়ী হিসেবে মূলত তিনি চলতি হিসাবই খুলেছেন। এ হিসাবে অর্থ জমা ও উত্তোলনে কোনো বাধ্যবাধকতা নেই। ফলে তিনি পাওনাদারদের লেনদেন নিষ্পত্তিতে একাধিক চেক ইস্যু করতে পারবেন। ব্যবসায়ের চলতি মূলধনের সংকট নিরসনে ব্যাংক জমাতিরিক্ত ঋণ নিতে পারবেন। এছাড়া অন্যান্য ব্যাংকিং সেবাও তিনি উক্ত হিসাবের মাধ্যমে পাবেন। তাই বলা যায়, জনাব ইকবাল ব্যাংকে চলতি হিসাব খুলেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
জনাব ইকবাল ব্যাংকের কোন হিসাব খুলেছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর