তুমি কী মনে কর 'PQR [গণিত] ব্যাংকটি আধুনিক এবং ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দিতে সক্ষম? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'PQR [গণিত] ব্যাংক গ্রাহকদের আধুনিক এবং ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দিতে সক্ষম বলে আমি মনে করি। ইলেকট্রনিক ব্যাংকিং সেবা হলো আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা। এ সেবার আওতায় গ্রাহকরা ২৪ ঘণ্টার যেকোনো সময় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং ইত্যাদি ইলেকট্রনিক ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত সেবা। উদ্দীপকে জনাব ইকবাল 'PQR [গণিত] ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পাদন করেন। ব্যাংকটি তাকে দুই ধরনের কার্ড সরবরাহ করেছে। তন্মধ্যে ঋণ সুবিধা সংবলিত কার্ডটি হলো ক্রেডিট কার্ড এবং অন্যটি হলো ডেবিট কার্ড। এছাড়াও ব্যাংকটির মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থান থেকে তিনি লেনদেন করতে পারেন। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়টি দ্বারা জনাব ইকবাল এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। সেই সাথে শপিংমল থেকে কেনাকাটাও করতে পারবেন। তবে ডেবিট কার্ডটি ব্যবহারে ব্যাংক হিসাবে টাকা থাকতে হবে। অপরদিক ক্রেডিট কার্ডটি দ্বারা নির্দিষ্ট ঋণ সীমা পর্যন্ত অর্থ লেনদেন করতে পারবেন। এছাড়া তিনি ইন্টারনেট ব্যাংকিং সেবার আওতায় পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে হিসাব বিবরণী, তহবিল স্থানান্তর, বিল প্রদানসহ অন্যান্য লেনদেন ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন। আর এ সেবাগুলো ব্যবহারের সুযোগ করে দিয়েছে 'PQR [গণিত] ব্যাংক। তাই বলা যায়, 'PQR [গণিত] ব্যাংকটি আধুনিক এবং ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দিতে সক্ষম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
তুমি কী মনে কর 'PQR ব্যাংকটি আধুনিক এবং ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর